হাতের মেহেদীর রং না মুছতেই দুর্ঘটনায় নিবে গেল যুবকের প্রাণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:২১ বিকাল
হাতের মেহেদীর রং না মুছতেই দুর্ঘটনায় নিবে গেল যুবকের প্রাণ

গত মাসের ঠিক এদিনেই জীবনসঙ্গীকে বরন করেছিলেন লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের টগবগে যুবক বারেক। মাত্র ক’দিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন।

বিয়ের ঠিক একমাসের মাথায় আজ (শনিবার) সকাল ৯টা ৫০ মিনিটে চমেক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। নববিবাহিত বারেকের মৃত্যুতে এখন স্বজনদের বুকে শুধুই আহাজারি।

বারেক আলী ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা এলাকার রমজান আলী সিকদার বাড়ির মোহাম্মদ মুছার ছেলে।

জানা গেছে, গত শনিবার (৭ নভেম্বর) উপজেলার লেলাং ইউনিয়নের চাড়ালিয়া হাটের দক্ষিণ পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই বাড়ির জিসান নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন বারেক আলী। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

Feb2
Feb2