খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইতে ঝুঁকি বাড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ৩:৩৬ অপরাহ্ণ
মিরসরাইতে ঝুঁকি বাড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

আশরাফ উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :::
মিরসরাইতে করোনা ভাইরাসের প্রকোপ বিস্তারের ঝুঁকি বাড়াচ্ছে ব্যাপরোয় ও নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত শ খানেক অটো রিক্সা। মহাসড়কে কোন প্রকার গণ পরিবহন না থাকায় এই তিন চাকার বাহনটি মানুষের একমাত্র মূল্যবান পরিবাহনে পরিণত হয়েছে। সাভাবিকের ছেয়ে অধিক ভাড়ায় উপজেলার পড়া মহল্লা থেকে শুরু করে হাট বাজার মহা সড়ক মেঠো পথ সর্বত্রই দাপড়িয়ে বেড়াচ্ছে এই বাহন টি। ফলে এক এলাকার মানুষ অন্য এলাকায় অনায়াসে যাতায়াত করছে। বলতে গেলে করোনা ভাইরাসে আক্রান্ত এলাকা ও এখনো সুরক্ষিত রয়েছে এমন এলাকার মধ্যে চলাচল ও সংযোগ চালাচছে। ফলে উপজেলার সর্বত্রই এই ভাইরাস ছড়াতে অটোরিক্সা গুলো বিপদজনক ভূমিকা রাখছে। খাদ্যা অভাবের কথা বলেলেও দেখা যায়,ত্রাণ পাওয়ার পরও মিরসরাই উপজেলার বিভিন্নস্থানে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা যাত্রী নিয়ে চলাচল করছে এতে করে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে উপজেলার খইয়াছড়া ইউনিয়নে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিলেও নির্দেশনা মানছে না কেউই।

সোমবার (২০ এপ্রিল) সকালে দেখা গেছে, উপজেলার বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বাধাহীনভাবে চলাচল করছে। বিভিন্ন সড়কের সম্মুখে, মোড়ে চালকরা ভিড় করে যাত্রীর অপেক্ষায়। এসব অটোরিকশা যাত্রী নিয়ে উপজেলার এক এলাকা থেকে অন্য এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। এতে সামাজিক দূরত্ব¡ মানা হচ্ছে না। প্রশাসনের কঠোর নজরদারি স্বত্তেও এমন দৃশ্যও দেখা মিলছে।

কাজ বন্ধ থাকায় ত্রাণ দেয়া হচ্ছে তারপরও আপনারা কেনো ঘর থেকে বের হচ্ছেন এমন প্রশ্নে অটোরিকশা চালকরা জানায়, আমরা এখানে অনেকজন রিকশাচালক। ত্রাণ সবাই পায়নি। বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।

ত্রাণপ্রাপ্ত রিকশাচালক বাবুল জানান,আমি ইউএনও স্যার থেকে চাল পেয়েছি। তবে আমার পরিবারের জন্য পর্যাপ্ত নয়। তাই বাধ্য হয়ে নেমেছি রাস্তায়।

একই কথা জানালেন নুরুল আবসার, নাসির উদ্দিনসহ অন্যান্য রিকশাচালক। অভিযোগ করেন,অনেকে আছেন বারবার ত্রাণ পাচ্ছেন। অথচ মিরসরাইয়ে চাহিদার তুলনায় ত্রাণ অপ্রতুল। এমনটাই জানিয়েছেন মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভার মেয়রদ্বয়।

এ ব্যাপারে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি দেখছেন এমনটাই বললেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…