প্রধানমন্ত্রীর জন্মদিনে ২০০ এতিমকে খাবার ও উপহার সামগ্রী দিল ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এ.বি.এম. ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় ও সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের রাউজান উপজেলার ৬ টি এতিমখানার প্রায় ২০০ জন শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ ও নগদ টাকা উপহার দেওয়া হয়েছে।
২৮ সেপ্টেম্বর (সোমবারদ) দুপুর ১২ টায় রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের বেরুলিয়াস্থ সালাম-লায়লা হেফজখানা ও এতিমখানায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।
সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
বক্তব্য রাখেন রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনি, রাউজান উপজেলা যুবলীগের সহ-সভাপতি সারজু মোঃ নাসের, রাউজান পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দীপলু দে দীপু, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাইফুল ইসলাম মেম্বার, নুরুল আবসার, সেকান্দর হোসেন, সাবের হোসেন, মোহাম্মদ এরশাদ, তারেক হাসান, মোঃ রিফাত, নোমান বিন আজিজি, মোঃ মিজানুর রহমান, আরফান গণি ফাহিম, অনিক ভট্টাচার্য, আরফানুল ইসলাম আবির, ফরহানুল ইসলাম, মোহাম্মদ নাহিদ, মিজানুর রহমান মুবিন প্রমুখ।
২৪ ঘণ্টা/এম আর/নেজাম


আপনার মতামত লিখুন