ফটিকছড়িতে ধর্ষণ চেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার
ফটিকছড়ি প্রতিনিধি : নারায়নহাট ইউপি সদস্য আবুল মনসুরকে এক নৃগোষ্ঠী মহিলাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আবুল মনসুর উক্ত ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায়
তাকে গ্রেফতার করা হয়।
অভিযোগকারী মহিলার নাম কসমতি ত্রিপুরা। সে নারায়নহাট ইউনিয়নের পশ্চিম চাঁন্দপুর হরিনমারা গ্রামের মৃত কর্ণরাম ত্রীপুরার মেয়ে।
এ ব্যাপারে ভুজপুর থানার অফিসার মুহাম্মদ খায়ের বলেন, আবুল মনসুর নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে তার বিরুদ্ধে কসমতি ত্রিপুরা নামের নৃগোষ্ঠীর একজন মহিলা তাকে ধর্ষন চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করে ভুজপুর থানায় একটি মামলা করে। অভিযোগ পেয়ে পুলিশ বুধবার রাতেই তাকে গ্রেফতার করে।
জানতে চাইলে নারায়নহাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন উর রশীদ বলেন, আবুল মনসুরকে গ্রেফতার করেছে বলে শুনেছি। তার বিরুদ্ধে আগেও এরকম অভিযোগ রয়েছে।
২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ


আপনার মতামত লিখুন