খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু শিল্প নগর প্রতিষ্ঠার কারণে আমরা এখন বিশ্ব পরিমন্ডলে পরিচিতঃ ইঞ্জিনিয়ার মোশাররফ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২ জানুয়ারি, ২০২২, ৪:৪৮ অপরাহ্ণ
বঙ্গবন্ধু শিল্প নগর প্রতিষ্ঠার কারণে আমরা এখন বিশ্ব পরিমন্ডলে পরিচিতঃ ইঞ্জিনিয়ার মোশাররফ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : ‘পাহাড়-নদী, সমতল আর সমুদ্র ঘিরে মিরসরাই প্রাকৃতিকভাবে একটি উন্নত জনপদ। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদ্যোগে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর প্রতিষ্ঠার কারণে মিরসরাই এখন বিশ্ব পরিমন্ডলে পরিচিত।’

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে মিরসরাই প্রেস ক্লাবের দ্বি বার্ষিক সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। তিনি শারিরিকভাবে অসুস্থ থাকার কারণে ঢাকার বাসভবন থেকে প্রেস ক্লাবের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

এসময় তিনি আরো বলেন, ‘একটি উপজেলাকে এগিয়ে নিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও গণমাধ্যম কর্মীরা সম্মিলিতভাবে কাজ করতে হয়। আমার উপজেলায় এ পরিবেশ ছিলো বলে আমি বহুমুখী উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হয়েছি।’

সবশেষে আওয়ামী লীগের প্রবীণ এ নেতা মিরসরাই প্রেস ক্লাবের নতুন নির্বাচিত নেতৃবৃন্দকে আগামী দিনে এক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান।

মিরসরাই প্রেস ক্লাবের আহ্বায়ক সালেক নাছির উদ্দিনের সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল, বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ক্লিপটন গ্রুপের সিইও এমডিএম মহিউদ্দিন চৌধুরী।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের কার্য নির্বাহী সদস্য দেব দুলাল ভৌমিক, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মিরসরাই সদর ইউনিয়নের সদ্য বিদায়ী চেয়ারম্যান এমরান উদ্দিন, মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, কাস্টমস ও ভ্যাট বিভাগের প্রাক্তন বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, সীতাকুন্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী।

উপস্থিত ছিলেন, কথা সাহিত্যিক ও বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম নিজামী, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান বিপ্লব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য এসএম আবু সুফিয়ান, শেষ বিদায়ের বন্ধু সংগঠনের সমন্বয়ক নিজাম উদ্দিন, লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই’র পরিচালক এজেডএম সাইফুল ইসলাম টুটুল, সীতাকুন্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সেকান্দার হোসাইন।

এর আগে সকাল ১০টায় প্রথম অধিবেশনে মিরসরাই প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২২-২৩ বছরে প্রেস ক্লাবের সভাপতি হিসেবে মো. নুরুল আলম ও সাধারণ সম্পাদক হিসেবে এনায়েত হোসেন মিঠুকে পুনরায় কণ্ঠভোটে নির্বাচিত করা হয়। এসময় ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…