খুঁজুন
শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রং নাম্বারে মোবাইল কলে সতর্ক!

চট্টগ্রামে প্রেমের ফাঁদে পোশাককর্মী ধর্ষণ

র‌্যাবের অভিযানে গ্রেফতার ধর্ষক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৫:২৫ অপরাহ্ণ
চট্টগ্রামে প্রেমের ফাঁদে পোশাককর্মী ধর্ষণ

চট্টগ্রামে রং নাম্বারে মোবাইল কলের জের ধরে প্রেমের ফাঁদে পরে স্বর্বস্ব হারিয়েছে এক পোশাক কমীর্ অনামিকা। চট্টগ্রামে বিভিন্ন ভাবে প্রতারণা করে প্রতিকী নামের এই পোশাকমীর্কে ধর্ষণের পর আত্মগোপনে থাকতে সিকিউরিটির চাকরী নেয় যশোরের জাহিদ নামের এই প্রতারক। অবশেষে গত মঙ্গলবার নগরীর ইপিজেড এলাকায় নানা পরিচয়ে আত্মগোপনে থাকা আসামী জাহিদ হাসান প্রকাশ বোমা জাহিদকে গ্রেফতার করেছে র‌্যাব সেভেনের একটি টিম। তার বিরুদ্ধে যশোরে ও ঢাকায় ১০টি মামলা রয়েছে।

গত মঙ্গলবার র‌্যাব চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বর্ণিত ধর্ষণ মামলা এবং যশোরের ৯ মামলার এজাহারনামীয় পলাতক আসামী মো. জাহিদ হাসান প্রকাশ বোমা জাহিদ প্রকাশ নাহিদুল হাসান সজিব চট্টগ্রামের ইপিজেড এলাকায় আত্মগোপনে রয়েছে।

এমন তথ্যের ভিত্তিতে ১৮ অক্টোবর সন্ধ্যা পৌনে সাতটার দিকে ইপিজেড থানাধীন এমজেডএম ফ্যাক্টরিতে অভিযান চালায় র‌্যাব সেভেনের টিম। সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত অবস্থায় জাহিদকে আটক করে র‌্যাব সেভেনের দফতরে নিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স¦ীকার করে যে, সে ভিকটিমকে গত ২ আগস্ট বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় রমনা মডেল থানাধীন একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেছিল।

জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, যশোরে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাসমূহ হতে গ্রেফতার এড়াতে সে চট্টগ্রাম এসে আত্মগোপন করেছিল।

সে বিভিন্ন ধর্ষণ মামলার ঘটনার সাথে জড়িত ছাড়াও একাধিক অস্ত্র, ডাকাতি, মাদক, প্রতারণা, বিস্ফোরক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে।

র‌্যাব সেভেন সূত্রে জানা গেছে, পোশাক শিল্পের কমীর্ ধর্ষিতা অনামিকা এক প্রতারকের ফাঁদে পড়ে স্বর্বস্ব হারিয়েছে। এমন অভিযোগ র‌্যাবের দফতরে জমা দিয়েছে।

গত এক বছর পূর্বে আসামী মো. জাহিদ হাসান প্রকাশ বোমা জাহিদ এর সাথে রং নাম্বারে মোবাইলে কলের মাধ্যমে ভিকটিমের পরিচয় হয়। জাহিদ নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং র‌্যাব সদস্য বলে পরিচয় দেয় তখন।

প্রতারণার উদ্দেশ্যে সে ভিকটিমকে আরও জানিয়েছিল বর্তমানে সে এলপিআরএ আছে। চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় এমজেডএম কোম্পানীতে কর্মরত রয়েছে।

বিভিন্ন সময়ে মোবাইলে কথা বলতে বলতে একপর্যায়ে তাদের মধ্যে সখ্যতা গড়ে উঠে। আসামী জাহিদ ভিকটিমকে প্রায় সময়ই বিয়ের প্রলোভন দেখাতো এমনকি মোবাইলে তার মা ভাই, বোন এর সাথে ফোনে কথা বলিয়ে দিত।

একপর্যায়ে গত ২ আগস্ট আসামী জাহিদ ভিকটিমকে তার বাড়ি যশোরে নিয়ে গিয়ে বিয়ে করবে বলে জানায়। এজন্য তার মায়ের সাথে পরিচয় করিয়ে দিতে ভিকটিমকে ঢাকায় নিয়ে যায়।

পরবতীর্তে জাহিদ ভিকটিমকে ঢাকার রমনা মডেল থানাধীন একটি আবাসিক হোটেলে নিয়ে যায় এবং সেখানে ভিকটিমকে তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষণের পর আসামী জাহিদ ভিকটিমের কাছে থাকা তিন হাজার আটশত টাকা এবং একটি গলার চেইন ছিনিয়ে নিয়ে সেখান হতে পালিয়ে যায়।

পরবতীর্তে ভিকটিম হোটেল হতে বের হয়ে একজন ট্রাফিক পুলিশের সহায়তায় রমনা থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে যান।

সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও মামলার আলামত দিয়ে আসামী জাহিদের বিরুদ্ধে রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন অনামিকা (মামলা নং-৫, তারিখ ০২ আগস্ট ২০২২ইং)।

নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১) তৎসহ ধারা ৪০৬/৪২০ পেনাল কোড এ মামলা রুজু হয়েছে।

কিন্তু প্রতারক জাহিদ ভিকটিমের কাছে তার আসল পরিচয় গোপন করায় রমনা থানায় দায়েরকৃত মামলার এফআইএর এ আসামীর নাম দেয়া হয় নাহিদুল হাসান সজিব।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আসামীর নাম মো. জাহিদ হাসান। যশোরে মো. জাহিদ সরদার প্রকাশ বোমা জাহিদ নামে পরিচিত।

সে যশোর জেলার বাঘারাপাড়া এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। যশোর জেলার বাঘারপাড়া এবং কোতয়ালী থানায় তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক, প্রতারণা, বিস্ফোরণসহ বিভিন্ন অপকর্মের ০৯ টি মামলা রয়েছে।

আরো জানা গেছে, এসব মামলায় গ্রেফতার এড়াতে সে যশোর হতে পালিয়ে চট্টগ্রামে চলে আসে। পরবতীর্তে সে চট্টগ্রামে এসে ইপিজেড এলাকায় এমজেডএম কোম্পানীতে নাইট গার্ড এর ছদ্মবেশে আত্মগোপন করে।

ব্যক্তি জীবনে সে ২টি বিয়ে করেছে। যশোরে তার এক স্ত্রী এবং দুটি সন্তান রয়েছে এবং চট্টগ্রামে তার আরেকটি স্ত্রী রয়েছে। দুটি স্ত্রী থাকা সত্তে¦ও সে আরেকটি পোশাক কমীর্র সর্বনাশ করতে দ্বিধা বোধ করেনি।

ক্রিমিনাল ডাটাবেস অনুযায়ী তথা সিডিএমএস পর্যালোচনা করে মো. জাহিদ হাসান প্রকাশ বোমা জাহিদ এর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক, প্রতারনা, বিস্ফোরণ এবং ধর্ষণসহ বিভিন্ন অপকর্মের রেকর্ড রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।

জাহিদের বিরুদ্ধে যশোর জেলার বাঘারপাড়া থানায় ৮টি, কোতয়ালী থানায় ১টি এবং ঢাকার রমনা থানায় ১টি মামলা সহ মোট ১০টি মামলার রেকর্ড পেয়েছে র‌্যাব সেভেনের আভিযানিক দল।

২৪ ঘণ্টা / জেআর

Feb2

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ণ
হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর তীব্র সমালোচনার শিকার হয়েছিল ব্রাজিল। আজ ফিলাডেলফিয়াতে হাইতির বিপক্ষে সেই সমালোচকদের মুখ যেন বন্ধ করে দিলো সেলেসাওরা। ম্যাথিউস কুনহার জোড়া গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ নষ্ট এবং অফসাইডে গোল বাতিলের কারণে ব্যবধান বাড়েনি। হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে গেল তারা।

দুই ম্যাচ শেষে মরক্কোর সমান ৪ পয়েন্ট পেলেও গোলব্যবধানে (+৩) এগিয়ে থেকে সবার উপরে ব্রাজিল। স্কটল্যাান্ডকে আগের ম্যাচে ১-০ গোলে হারানোর পর মরক্কো (+১) শীর্ষে উঠলেও ব্রাজিলের জয়ে নেমে গেছে দুই নম্বরে। হাইতিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা স্কটিশরা ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, শেষ ম্যাচে তারা খেলবে আনচেলত্তির দলের বিপক্ষে।

রেফারির ম্যাচের শেষ বাঁশি। ফিলাডেলফিয়া স্টেডিয়ামের ব্রাজিল সমর্থকদের উল্লাস। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয়। এতে স্বস্তি মিললেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার হিসাব নিকাশে তৃপ্তির ঢেঁকুর তোলার সুযোগ নেই।

ব্রাজিল প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি গোলের প্রত্যাশা ছিল ব্রাজিল সমর্থকদের। এই অর্ধে ব্রাজিলের একটি গোল বাতিল হলেও হাইতি যথেষ্ট দাপট দেখিয়েছে। ব্রাজিলের গোলরক্ষক কমপক্ষে ২-৩ টি নিশ্চিত গোল বাঁচিয়েছেন। একটি গোললাইন সেভও হয়েছে।

হাইতি ব্রাজিলের তুলনায় সব সূচকে পিছিয়ে। এরপরও হাইতির খেলা আজ প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের ডিফেন্স একাধিকবার ভাঙন ধরাতে পেরেছে অপেক্ষাকৃত দুর্বল দলটি। যা ব্রাজিলের কোচ আনচেলত্তির জন্য অত্যন্ত ভাবনার। টানা দুই ম্যাচ হেরে হাইতি টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে এরপরও ব্রাজিলের বিপক্ষে খানিকটা লড়াকু পারফরম্যান্স হাইতির বড় প্রাপ্তি।

ব্রাজিল হাইতির জালে পাঁচ বার বল পাঠালেও বৈধ গোলের সংখ্যা তিনটি। দুই অর্ধে একটি করে গোল বাতিল হয় ব্রাজিলের। আরেকটি আক্রমণ পোস্টে লেগে ফেরত আসে। ২৩ মিনিটে ব্রাজিলের হয়ে গোলের সুচনা করেন কুনহা। গুইমারেসের পাস থেকে ভিনিসিয়ুস জুনিয়রের শট হাইতির গোলরক্ষক পুরোপুরি ঠেকাতে পারেননি। ফিরতি বলে কুনহা গোল করেন। ১৩ মিনিট পর পাল্টা আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়র কুনহার উদ্দেশ্যে বাড়ান নিখুঁত এক পাস। গোল করতে ভুল হয়নি।

প্রথমার্ধের শেষ মুহূর্তে গোলদাতা ভিনিসিয়ুস নিজেই। পাকেতা হাইতি রক্ষণভাগের মাথার ওপর দিয়ে তার উদ্দেশ্যে বল বাড়ান। দ্রুতগতিতে বক্সে প্রবেশ করে প্লেসিংয়ে গোল করেন।

বিশ্বকাপের ‘দ্রুততম’ গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:১২ পূর্বাহ্ণ
বিশ্বকাপের ‘দ্রুততম’ গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো

ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছিল মরক্কো। তবে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১–০ গোলে হারিয়েছে মরক্কো। মাত্র ৭১ সেকেন্ডেই করা ইসমায়েল সাইবারির গোলই জয় নিয়ে মাঠ ছেড়েছে আফ্রিকার দেশটি।

ম্যাচের শুরুতেই আক্রমণে যায় মরক্কো। ম্যাচের ৭১ সেকেন্ডের মাথায় ডান দিক থেকে বাড়ানো বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান ইসমায়েল সাইবারি। যা এই টুর্নামেন্টের দ্রুততম গোল।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে দ্রুততম গোল করেছিল চেক প্রজাতন্ত্রের সাদিলেক। ম্যাচের ৬ মিনিটে গোল করেছিলেন তিনি। অন্যদিকে, সাইবারি এটি টুর্নামেন্টের দ্বিতীয় গোল। ব্রাজিলের বিপক্ষে গোলের দেখা পেয়েছিলেন এই স্ট্রাইকার।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে স্কটল্যান্ড। বিশেষ করে শেষ দিকে আক্রমণের চাপ বাড়ায় দলটি। এক পর্যায়ে দুটি পেনাল্টির আবেদনও জানায় স্কটিশরা, কিন্তু কোনোটিই আমলে নেননি রেফারি।

শেষ পর্যন্ত সমতায় ফেরার মতো গোল আর পায়নি স্কটল্যান্ড। ফলে মূল্যবান তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’তে স্কটল্যান্ডকে টপকে ওপরে উঠে গেলো মরক্কো।

টানা দুই জয়ে বিশ্বকাপের নকআউটে উঠল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:৫২ পূর্বাহ্ণ
টানা দুই জয়ে বিশ্বকাপের নকআউটে উঠল যুক্তরাষ্ট্র

ইনজুরিতে আক্রান্ত তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচকে ছাড়াই বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশটি নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতেছে। আজ (শনিবার) অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে মার্কিনীরা পা রেখেছে রাউন্ড অব থার্টি টু–তে।।

এর আগে ১৯৯৪ সালে সর্বশেষ বিশ্বকাপের আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। সেবার তারা গ্রুপপর্বে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে পরবর্তী রাউন্ডে ওঠে। তবে ওই আসরে চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয় শেষ ষোলো থেকে। এবারই প্রথম আসরের প্রথম দুই ম্যাচ জিতে যুক্তরাষ্ট্র নকআউট পর্ব নিশ্চিত করল।

ম্যাচের মাত্র ১১ মিনিটেই অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাঁ দিক দিয়ে দারুণ এক দৌড়ে আক্রমণে ওঠেন ফোলারিন বালোগুন। গত ম্যাচে জোড়া গোল করা এই স্ট্রাইকার সতীর্থ রিকার্ডো পেপি’র উদ্দেশে বল বাড়ালে, তার আগেই সামনে থাকা সকারুজ ডিফেন্ডারে গায়ে লেগে তাদের জালৈ জড়ায়।

এরপর ৪৩ মিনিটে ২১ বছর বয়সী অ্যালেক্স ফ্রিম্যানের যুক্তরাষ্ট্রের স্কোরলাইন ২-০ করেছেন। সেট-পিস থেকে আসা আক্রমণে সার্জিনো ডেস্টের ডিফ্লেক্টেড শট হেড করে জালে পাঠান ফ্রিম্যান। ভিডিও রিভিউয়ের পর গোলটি নিশ্চিত করা হয়। যা বিশ্বকাপে তার প্রথম গোল।

এর আগে বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেই সবার আগে নকআউট পর্বে উঠেছে। এবার সেই দলে আরেক আয়োজক যুক্তরাষ্ট্রও যোগ দিলো।