রাউজানে একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ খালেদের স্মরণ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ৭:০৬ রাত
রাউজানে একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ খালেদের স্মরণ সভা অনুষ্ঠিত

২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানে একুশে পদকপ্রাপ্ত ,বরেণ্য সাংবাদিক ও দৈনিক আজাদী প্রয়াত সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

২৯ ডিসেম্বর রোববার বিকালে হাজীপাড়া এলাকায় রাউজান ইনস্টিটিউট অব টেকনোলোজি (আর আই টি) এর উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।

রাউজান ইনস্টিটিউট অব টেকনোলোজি ( আর আই টি) এর পরিচালনক ইঞ্জিনিয়ার আব্দুল বাতেনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন একাত্তরের দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক লেখক সাংবাদিক শওকত বাঙালী।

অধ্যাপক মোহাম্মদ খালেদের পরিবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য রাখেন তার সুযোগ্য সন্তান মোহাম্মদ জহির।

বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু প্রমুখ।

Feb2
Feb2