খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার ১০টি দোতলা বাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০, ১০:১৪ অপরাহ্ণ
চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার ১০টি দোতলা বাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূব ঘোষণা অনুযায়ী বন্দরনগরী চট্টগ্রামের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বিআরটিসি চট্টগ্রামকে ১০টি দোতলা বাস উপহার হিসেবে প্রদান করেছেন।

বিআরটিসির এক কর্মকর্তা জানান, ‘এই বাসগুলো বন্দরনগরীর দুটি রুটে সকাল এবং সন্ধ্যায় চলাচল করবে এবং আগামী ২০ জানুয়ারির পর থেকে এই চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।’

উল্লেখ্য, সকল শিক্ষার্থী বিশেষ করে সরকারী, বেসরকারী স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা যেকোন গন্তব্যে ন্যূনতম ৫ টাকা ভাড়ার বিনিময়ে এই বাসে চলাচলের সুযোগ পাবে।

এসব বাসের সামনে এবং পেছনে ‘সততা বাক্স’ নামে দুটি বাক্স রক্ষিত থাকবে যেখানে শিক্ষার্থীরা নিজস্ব উদ্যোগেই এর ভাড়ার টাকা জমা করবেন।
এই বাস চালু হলে শিক্ষার্থীদের ভোগান্তি, যাতায়াত খরচ এবং গণপরিবহনের ওপর নির্ভরতা কমবে বলেই সাধারণ জনগণের ধারনা।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মাদ ইলিয়াস হোসেন বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য এই ১০টি দোতলা বাস উপহার প্রদান করেছেন এবং প্রধানমন্ত্রী নিজেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে শীঘ্রই এই সার্ভিস উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

এই বাসের ১ নং রুট হচ্ছে- বহদ্দারহাট থেকে শুরু হয়ে নিউ মার্কেট ভায়া বাদুরতলা, মুরাদপুর, চকবাজার, গণি বেকারী, জামালখান, চেরাগি পাহাড়, অন্দরকিল্লা এবং কোতোওয়ালি এলাকা।

অপর ২ নং রুটটি হচ্ছে- অক্সিজেন মোড় থেকে আগ্রাবাদ হয়ে মুরাদপুর, জিইসি মোড়, ওয়াসা মোড় এবং টাইগারপাস এলাকা।

সংশ্লিষ্ট বিআরটিসি সূত্র জানায়, প্রতি মাসে এসব বাস থেকে ৪ লাখ করে টাকা আয় হবে। তবে, প্রতি মাসে ব্যয় হবে প্রায় ৯ লাখ টাকা।

এসব বাস পরিচালনার ব্যয়ের ঘাটতি পূরণ করতে, জিপিএইচ ইস্পাত লিমিটেডের সাথে প্রতি বছর ১ কোটি ২০ লাখ টাকার বিজ্ঞাপন প্যাকেজের জন্য ২ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চট্টগ্রাম বিআরটিসির ডিপো ম্যানেজার এমজে রহমান এবং জিপিএইচের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল চুক্তি স্বাক্ষর করেছেন।

বিআরটিসি ডিপো সূত্র জানায়, ছুটির দিন ব্যতীত প্রত্যেকদিন সকালের শিফটের বাসগুলো সকাল ৬টা ১৫ মিনিট থেকে সোয়া ১২ পর্যন্ত এবং বিকেলের শিফট ৪টা থেকে ৫টার মধ্যে চলাচল করবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…