চট্টগ্রামের সেই পুলিশ সুপার জাহাংগীরের ৪ দিনের রিমান্ড
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:৫২ সন্ধ্যা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাংগীর আলমকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
এর আগে শনিবার দিবাগত রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করেন।
জানা গেছে, গ্রেফতারের আগে জাহাংগীর আলমের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে মামলাটি নথিভুক্ত করা হয়।



আপনার মতামত লিখুন