টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০, ৯:২৩ সকাল
টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইলিয়াছ (৪০) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ জাদিমোরা রোহিঙ্গা শিবির ক্যাম্পে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত ইলিয়াছ টেকনাফ-২৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা।

এ সময় ঘটনাস্থল থেকে একটি থ্রি কোয়ার্টার গান, একটি ওয়ান শুটার গানও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে র‌্যাবের একটি দল উপজেলার জাদিমোরা রোহিঙ্গা শিবির ক্যাম্পে সাড়াশি অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের সঙ্গে ডাকাতদের গুলিবিনিময় হয়। এতে অন্তত ১২ জন আহত হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ডাকাত ইলিয়াছ গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

Feb2
Feb2