খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মুজিববর্ষ সামনে রেখে প্রধানমন্ত্রী ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে পুলিশ:আইজিপি

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২০, ৪:৫৩ অপরাহ্ণ
মুজিববর্ষ সামনে রেখে প্রধানমন্ত্রী ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে পুলিশ:আইজিপি

বাংলাদেশে পুলিশের ইন্সেপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, মুজিববর্ষ সামনে রেখে প্রধানমন্ত্রী ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে পুলিশ। পুলিশের সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনগণের সঙ্গে পুলিশের ব্যবহার হবে মধুর ও আন্তরিক। ইতিমধ্যে অনেক অপরাধ ঠেকিয়ে দেয়া সম্ভব হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় ঝিনাইদহের কোটচাঁদপুরে মডেল থানা ও পুলিশ ব্যারাক উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। রাষ্ট্রের সক্ষমতার ওপর লক্ষ্য রেখে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জনগণের মধ্যে পুলিশ সম্পর্কে যে ভীতি রয়েছে, তা দূর করতে দেশের সব থানাকে গুরুত্ব দেয়া হয়েছে। থানায় কর্মরত কর্মকর্তা ও ফোর্সদের মানসিকতার পরিবর্তন করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, দেশের থানাগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এর মাধ্যমে জনগণের সঙ্গে থানায় কী ধরনের ব্যবহার করা হচ্ছে, সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। থানায় থানায় বীর মুক্তিযোদ্ধা নারী-শিশু-বৃদ্ধ-প্রতিবন্ধীদের জন্য আলাদা সার্ভিস ডেক্স করে নতুন করে সাজানো হচ্ছে।

পুলিশের সংস্কার কার্যক্রমে জনসংখ্যার অনুপাতে পুলিশের সংখ্যা যুক্তিপর্যায়ে বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়ে আইজিপি বলেন, বর্তমানে দেশে সাড়ে ৮০০ জনের মধ্যে একজন করে পুলিশ, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কম।

সাইবারক্রাইম বিশ্বব্যাপী বড় সমস্যা মর্মে উল্লেখ করে তিনি বলেন, দেশে এ অপরাধ নিয়ন্ত্রণে জেলাপর্যায়ে সেল গঠন করা হয়েছে।

আইজিপি ভবন উদ্বোধন শেষে নতুন একটি অ্যাম্বুলেন্স ও একটি গাড়ির চাবি তুলে দেন কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলমের হাতে।

এর আগে থানা চত্বরে একটি নারিকেলগাছের চারা রোপণ করেন এবং নবনির্মিত ভবন ঘুরে দেখেন তিনি। ৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে কোটচাঁদপুর মডেল থানা ও পুলিশ ব্যারাক নির্মাণ করা হয়েছে। ভবনটিতে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এমপি, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল, আনোয়ারুল আজীম আনার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএমসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…