খুঁজুন
বুধবার, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভারত-বাংলাদেশ সীমান্তে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে তৈরী বাঁধে ভাঙ্গন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ৪:০৩ অপরাহ্ণ
ভারত-বাংলাদেশ সীমান্তে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে তৈরী বাঁধে ভাঙ্গন

নীলফামারী প্রতিনিধি॥অসময়ে হঠাৎ উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় ভাঙ্গনের কবলে পড়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে সেচ্ছাশ্রমে নির্মান করা ২হাজার মিটারের একমাত্র ভরসার বাঁধটি। নীলফামারীর ডিমলা টেপাখড়িবাড়ী ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে ২হাজার মিটার যৌথ বাঁধটি ওই গ্রামবাসীর অক্লান্ত প্রচেষ্টায় নির্মাণ করা হয়েছে ২০১৭ সালের শেষের দিকে।বাঁধটি নির্মাণে ওই এলাকার লোকজন বাঁশ, বালুর বস্তা,মাটি, নগদ অর্থ ব্যয় করা সহ স্বেচ্ছায় দিনরাত পরিশ্রম করে বাঁধটি নির্মাণ করেন।

বাঁধটি নির্মানকালে সেই সময়ে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ ৫০ হাজার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম ১লাখ টাকা,সমাজ সেবক(ঠিকাদার)রফিকুল ইসলাম ৫০ হাজার টাকা ব্যক্তিগত অনুদান প্রদান করেছিলেন।এবং গত বছরে এলজিএসপি’র বরাদ্দ দেয়া ৪ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে বাঁধের কিছু অংশ জিও টেক্সটাইল দিয়ে স্পার করা হয়। বাঁধটি নির্মানে মোট ব্যয় হয় প্রায় ৯০লাখ টাকা।

বাঁধটি নির্মানের ফলে তিস্তা ব্যারাজের উজানে নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চড় খড়িবাড়ী,ঝিঞ্জির পাড়া,একতার বাজার,লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সানিয়াজান, গুড্ডিমারী ও বাউরা ইউনিয়নের ২০ হাজার পরিবার তিস্তা নদীর বন্যার পানির ভয়াবহ কবল থেকে রক্ষা পান।শত-শত একর জমিতে ধান, ভুট্টা,সবজি সহ বিভিন্ন চাষাবাদ হয় লক্ষ্যনীয়।

রক্ষা পায় বিজিবি ক্যাম্প,মসজিদ,বিদ্যালয়,কালভার্ড,ব্রীজ,রাস্তা-ঘাট সহ বিভিন্ন সরকারি-বেসরকারি নির্মিত অবকাঠামো।

ওই সময়ে বাঁধটি নির্মিত হলেও অর্থাভাবে ও পাউবো’র পক্ষ হতে টেকসইয়ের জন্য প্রয়োজনীয় জিও টেক্সটাইল ব্যবহার ও সিসি ব্লক বসানোর ব্যবস্থা অজানা কারনে করা হয়নি।অথচ প্রতি বছরই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের(পাউবো)বাজেট হয়ে তাকে শত-শত কোটি টাকা।

বাঁধটি নির্মাণের পর তৎকালীন পাউবো’র প্রধান প্রকৌশলী আতিক হোসেন, বাঁধটি রক্ষার জন্য জিও টেক্সটাইল ও সিসি ব্লকের বরাদ্দ দিয়ে বাঁধটি রক্ষার আশ্বাস দিলেও তিনি হটাৎ বদলি হয়ে চট্রগ্রামে চলে গেলে আর সেটি অজানা কারনেই অসম্পূর্ণ রয়ে যায়। টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হটাৎ গত মঙ্গলবার(৩১মার্চ)থেকে অসময়ে তিস্তার নদীর পানি বেড়ে যাওয়ায় বাঁধ ভেঙ্গে নদীর ফসলি জমিতে প্রবেশ করায় একের পর এক ফসলি জমি নদী গর্ভে বিলিন হওয়ার কারনে এলাকায় ব্যাপক ক্ষতির আশংকা দেখা দিয়েছে।এলাকাবাসীও রয়েছেন চরম আতংকে।২ হাজার মিটার বাঁধের মধ্যে ইতিমধ্যে প্রায় ৬৫০ মিটার ভাঙ্গনে বিলিন হয়ে গেছে।খুব দ্রুত বাঁধটি ভাঙ্গন রোধ করে তা রক্ষনাবেক্ষন করতে না পারলে আগামী বর্ষা মৌসুমে অত্র এলাকার প্রায় ২০ হাজার মানুষ বন্যার কবলে পরে ভিটেমাটি ও ফসলি জমি বিলিন হয়ে যেতে পারে নদীতে।বিষয়টি পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখায় অবহিত করা হয়েছে।

এব্যাপারে জানতে চাইলে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন,উক্ত ইউপি চেয়ারম্যানের কাছ থেকে বিষয়টি আমি জেনে তাকে(ইউপি চেয়ারম্যানকে)এ বিষয়ে একটি প্রতিবেদন দিতে বলেছি।তিনি প্রতিবেদনটি আমাকে দিলে আমি তা পানি উন্নয়ন বোর্ডে পাঠিয়ে কর্তৃপক্ষকে জরুরী ব্যবস্থা গ্রহনের জন্য বলব।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ বলেন,বাঁধ ভাঙ্গনের বিষয়টি আমি জেনে নির্বাহী প্রকৌশলী,সাব ডিবিশনাল ইঞ্জিনিয়ার সহ অনেকের সাথে কথা বলেছি।আমি নিজে দুই-তিনদিনের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

 

Feb2

বিসিবিতে বাপের দোয়া, মায়ের দোয়া কমিটি করিনি : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
বিসিবিতে বাপের দোয়া, মায়ের দোয়া কমিটি করিনি : স্বরাষ্ট্রমন্ত্রী

আমিনুল ইসলাম বুলবুলের কমিটি ভেঙে মঙ্গলবার তামিম ইকবালের নেতৃত্বে গঠিত হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি। এই কমিটি এখন গোটা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আলোচনার বিষয়। এই আলোচনা আজ জায়গা করে নিয়েছে জাতীয় সংসদের অধিবেশনেও।

সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবালের নেতৃত্বে আহ্বায়ক কমিটি করা হয়েছে। তিনি একজন খেলোয়াড়। এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি।’

মূলত, আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবেই এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘ক্রিকেট বোর্ডসহ সারাদেশের ক্লাবগুলোতে প্রভাব বিস্তার করে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা। বর্তমান গণতান্ত্রিক সরকার ইনকোয়ারি করেছে, তদন্তের পর বোর্ড ভেঙে দেয়া হয়েছে। পরে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির আহ্বায়ক কমিটি করা হয়েছে। এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি।’

এর আগে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়ে গেছে।’

অবৈধ তেল মজুদদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
অবৈধ তেল মজুদদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ ও খুলশী থানা এলাকায় জেলা প্রশাসন, চট্টগ্রাম, র‍্যাব-০৭, সিএমপি এবং বিভাগীয় কার্যালয়, বিএসটিআই এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (৮ এপ্রিল) উক্ত যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন, চট্টগ্রামের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাকিব শাহরিয়ার।

উক্ত অভিযানে আমানত প্যাকেজিং এন্ড মার্কেটিং, গুলবাগ আবাসিক এলাকা, বায়েজীদ, চট্টগ্রাম নামক একটি প্রতিষ্ঠান কর্তৃক বিএসটিআই হতে সিএম সনদ গ্রহণ ব্যতিরেকে ফর্টিফাইড সয়াবিন তেল পণ্য বোতলজাতকরণ এবং পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহারপূর্বক বাজারজাতকরণের অপরাধে প্রতিষ্ঠানটিতে মজুদ প্রায় ১০৪২ লিটার ভোজ্যতেল, আনুমানিক ১০,০০০ পিস পণ্যের মোড়ক এবং বেশ কিছু খালি বোতল জব্দ করে সংশ্লিষ্ট থানার জিম্মায় দেয়া হয় এবং প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে খুলশী থানা, চট্টগ্রাম এলাকায় ২টি প্রতিষ্ঠানে খাদ্যপণ্য মজুতের প্রয়োজনীয় লাইসেন্স ব্যতিরেকে প্রায় ৫০ ড্রাম (প্রতি ড্রাম ২০০ লিটার) ফর্টিফায়েড সয়াবিন তেল মজুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে ড্রামজাত ফর্টিফায়েড সয়াবিন তেল মজুতের অভিযোগে ২টি প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী মোট ৬০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।

চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সার্বিক নির্দেশনায় জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত জেলায় ২৬৯টি অভিযান চালিয়ে প্রায় ৬,৭৭,০০০/- টাকা জরিমানা করা হয়েছে এবং জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে প্রায় ৭৫,৮২৪ লিটার তেল জব্দ করা হয়েছে। অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।

নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিল আকারে সংসদে পাস হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কর্তৃক উত্থাপিত সন্ত্রাসবিরোধী বিল ২০২৬ সংসদে ‘হ্যাঁ’ ভোটে জয়যুক্ত হয়েছে।

এর মাধ্যমে বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইনকে আরও সংশোধন ও কঠোর করা হচ্ছে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে।

সংসদে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে থেকেই দেশে সন্ত্রাসবিরোধী আইন থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি ও জনমতের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ অধ্যাদেশ জারি করে। সেই অধ্যাদেশে গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রাখা হয়, যার আওতায় আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয় বলে উল্লেখ করেন তিনি।

এর আগে বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।