১০০ দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করল চুয়েট ছাত্রলীগ
নেজাম উদ্দিন রানা, রাউজান প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি -সাধারণ সম্পাদক এর নির্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ ১০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) চুয়েটে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সহায়তার প্যাকেট দরিদ্র পরিবার গুলোর মাঝে প্রদান করেন চুয়েট ছাত্রলীগ সভাপতি সৈয়দ ইমাম বাকেরসহ চুয়েট ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক কর্মচারী, রিক্সাচালক,দিনমজুর ও আশেপাশের ১০০টি দরিদ্র পরিবারকে দেওয়া উপহার সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি প্যাকেটে ৩ কেজি চাল,১ কেজি ছোলার ডাল,১/২কেজি মসুরের ডাল, ১ লিটার সয়াবিন তেল,২ কেজি আলু।
চুয়েট ছাত্রলীগ সভাপতি সৈয়দ ইমাম বাকের বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোন ক্রান্তিলগ্নে সবার আগে এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক এর নির্দেশে দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে দরিদ্র মানুষদের ক্ষুধার কষ্ট কিছুটা লাঘবে ফান্ড গঠন করে ১০০টি দরিদ্র পরিবারকে নববর্ষের উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন