খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে অসহায়দের পাশে দাঁড়ালেন করোনেশন ‘২০০৮’ ব্যাচ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২০, ১:৪৮ অপরাহ্ণ
ফটিকছড়িতে অসহায়দের পাশে দাঁড়ালেন করোনেশন ‘২০০৮’ ব্যাচ

ফটিকছড়ি প্রতিনিধি:ফটিকছড়িতে করোনায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন মাদরাসা ও এতিমখানার অসহায় দরিদ্রদের পাশে দাড়িয়েছে করোনেশন ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত “দশে মিলে করি কাজ” নামক একটি সংগঠন।

১২ বছর আগে তারা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। এরপর একেকজন একেক যায়গায় ছড়িয়ে-ছিটিয়ে যায়। কেউ প্রবাসে আবার কেউ বা দেশের বিভিন্ন সেক্টরে তারা আজ প্রতিষ্ঠিত।

বিশ্বব্যাপী মরণঘাতি করোনা ভাইরাস তাদের আবার এক যায়গায় করেছে। এ দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সব বন্ধুদের প্রতি আহবান জানান।

বন্ধুরাও সবাই সাড়া দিয়ে যে যার সাধ্যমতো চেষ্ঠা করেন। এ চেষ্টার প্রথম ধাপ হিসেবে গত ১৯ মে মঙ্গলবার ১হাজার ৫০ কেজি চাল বিতরণ করে সংগঠনটি। যা পর্যায়ক্রমে ভাসমান মানুষদেরও সহায়তা প্রদান করা হবে বলেও জানান তারা।

বিতরণকালে উপস্থিত ছিলেন ফটিবছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, করোনেশন মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন, ২০০৮ ইং ব্যাচ’এর শিক্ষার্থী ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুহাম্মদ জিকু চৌধুরী, রেজাউল করিম, অভিজিৎ ধর, মেহেদী শিকদার, তারেক, জাহেদ প্রমুখ।

জানতে চাইলে মুহাম্মদ জিকু চৌধুরী বলেন, ইচ্ছে করলেই যে উপায় হয় তার প্রমাণ আমাদের বন্ধুরা।
দীর্ঘ সময় একেকজন একেক যায়গায় থাকলেও দূর্যোগপূর্ণ এ পরিস্থিতিতে আমরা একযোগে মানুষের জন্য কিছু করতে পেরেছি। সেটাই আল্লাহর দরবারে শোকরিয়া।

ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন বলেন- ২০০৮ ব্যাচ দূর্যোগপূর্ণ এ পরিস্হিতিতে অসহায়দের পাশে থেকে যে মানবিকতার পরিচয় দিয়েছে তা সত্যিই প্রশংসার দাবীদার। আগামীতেও তাদের এ ধারাবিকতা অব্যাহত থাকুক।

২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…