আনোয়ারায় অবৈধ ৩ হাজার মিটার জাল জব্দ ও বিনষ্ট

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২০, ৭:১৭ রাত
আনোয়ারায় অবৈধ ৩ হাজার মিটার জাল জব্দ ও বিনষ্ট

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হকের নেতৃত্বে গহিরা ও রায়পুর উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অধিদপ্তর।

এসময় গহিরা উঠার মাঝির ঘাট এলাকা হতে ৬০০ মিটারের ৫ টি উপকূলীয় নিষিদ্ধ বেহুন্দী জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য ২ লক্ষ ২৫ হাজার টাকা।

গত ২০ মে থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন ব্যাপী সমুদ্রে মাছ আহরণ বন্ধের লক্ষে রবিবার (২১ জুন) বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের এফ.এ জাহেদ আহমেদ, নৌ পুলিশ বারআউলিয়া ফাঁড়ির এসআই মোঃ আশ্বাদ উল্যাহ, উপজেলা মৎস্য অফিসের মোহাম্মদ এনামুল হক।

বিশেষ অপারেশন অভিযানে সার্বিক সহযোগিতা করে বারআউলিয়া ফাঁড়ির নৌ পুলিশের সদস্যরা।

২৪ ঘণ্টা/এম আর/জাবেদুল

Feb2
Feb2