খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাইফা খুনের বিচার হলে করোনাকালে হাসপাতালগুলোতে মানুষের হাহাকার হতো না:রিয়াজ হায়দার

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২০, ১০:৪৩ অপরাহ্ণ
রাইফা খুনের বিচার হলে করোনাকালে হাসপাতালগুলোতে মানুষের হাহাকার হতো না:রিয়াজ হায়দার

সাংবাদিক কন্যা রাইফা খুনের মামলা তদন্তের ধীর গতিতে বিস্ময় প্রকাশ করে মামলাটি তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশের সাংবাদিকদের সর্বোচ্চ জাতীয় সংগঠন ‘বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ও চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরী।

তিনি বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবা খাতকে স্বচ্ছতার আওতায় আনার দাবি জানিয়ে বলেন, রাইফার মৃত্যু তদন্ত করে অভিযুক্ত প্রমাণের দীর্ঘসূত্রিতার কারনেই বেসরকারিখাতে স্বাস্থ্য সেবা প্রক্রিয়ায় লুটেরা শ্রেণী মরিয়া হয়ে উঠেছে। রাইফা খুনের সঠিক তদন্ত ও বিচার হলে এই চলতি করোনা সময়ে ক্লিনিকে-হাসপাতালগুলোতে মানুষের এমন হাহাকার হতো না।

এই পেশাজীবী নেতা মানবিক সংগঠন মুসাফির এর উদ্যেগে সাংবাদিক কন্যা রাফিদা খান রাইফার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ-মাহফিল, দোয়া ও এতিম, অসহায় শিশুকিশোর এবং ভাসমান মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথা জানান।

সংগঠনটির উদ্যোগে ২৯ জুন (সোমবার) দুপুর ১টায় নগরির আমানত শাহ (রা.) মাজার সংলগ্ন তনজিমুল মোছলেমিন এতিম খানায় আহ্বায়ক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নিবার্হী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন এর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসীন কাজী, নির্বাহী সদস্য ও রাইফার পিতা রুবেল খান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক তাপস বড়ুয়া রুমু, এতিম খানাটির তত্বাবধায়ক হাফেজ আমান উল্লাহ, চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দীন, সাবেক ছাত্রলীগ নেতা জিয়া আবেদীন আহসান, মহানগর যুবলীগ নেতা হুমায়ুন কবির মাসুদ, মুসাফিরের যুগ্মআহ্বায়ক ও মইনুল হাদী গাউছে মাইজভান্ডারি কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী কামরুল ইসলাম রাশেদ মাইজভান্ডারি, টিভি ক্যামরা জানালিস্ট এসোসিয়েশনের নিবার্হী সদস্য অমিত দাশ, আনসার কমান্ডার (অব.) মো. হারুন, মো লিটন প্রমুখ।

মিলাদ-মাহফিল পুর্ব আলোচনা সভায় পেশাজীবী নেতা রিয়াজ হায়দার চৌধুরী মামলাটির তদন্তে ধীরগতিতে বিস্ময় প্রকাশ করে দায়িত্বশীলদের এ ব্যাপারে সচেতনতা তাগাদা দেন। একই সাথে তিনি মামলাটির বিচার বিভাগীয় তদন্ত দাবি পুনর্ব্যক্ত করেন।

রাইফার মৃত্যুর পরিপ্রেক্ষিত ও মামলা তদন্ত প্রক্রিয়া নিয়ে বক্তব্য তুলে ধরেন তার পিতা বিএফইউজে নির্বাহী সদস্য রুবেল খান।

বক্তারা বলেন, রাইফা হত্যার দুই বছর অতিবাহিত হতে চললো কিন্তু মামলার কোন আগ্রগতি দেখা যাচ্ছে না। দ্রুত বিচার কাজ শেষ করে দোষীদের সাজা প্রদানের জন্য সরকারের নিকট জোরালো দাবী জানান বক্তারা।

মিলাদ শেষে রাইফার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন হাফেজ আমান উল্লাহ।

পরে এতিম অসহায় শিশু-কিশোরদের সঙ্গে একসাথে দুপুরের খাবার খান সংগঠনের উপস্হিত নেতৃবৃন্দ।

এতিম শিশুকিশোর ছাড়াও মাজারে উপস্হিত দেড়শতাধিক ভাসমান মানুষদের মাঝেও খাবার বিতরণ করা হয়।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…