করোনায় লেজিসলেটিভ-সংসদ বিভাগের সচিব নরেন দাসের মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ৫ জুলাই রাতে জ্বর ও শ্বাস কষ্ট দেখা দেওয়ায় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস স্ত্রীসহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। এরপর ৭ জুলাই সেখানে তাদের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।
এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তারা।
নরেন দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
শোকাবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
লেজিসলেটিভ সচিবের মৃত্যুতে আরো শোক জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন