খাগড়াছড়িতে পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার,অপহরণের পর হত্যার অভিযোগ
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নুর মোহাম্মদ টিপু নামে এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে মাটিরাঙা থানা পুলিশ। তাঁকে শুক্রবার ভোররাতে আলুটিলা ১০ নম্বর এলাকা থেকে অজ্ঞাত তিন যুবক ডেকে নিয়ে অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
অপহৃত নুর মোহাম্মদ টিপুর স্ত্রী জোহরা আক্তার জানান, ভোর সাড়ে ৪ টার দিকে তিন জন যুবক এসে এক প্রসূতি রোগীর জরুরী চিকিৎসার কথা বলেন। টিপু যেতে অস্বীকৃতি জানালেও অনেক অনুরোধ করে করে তাকে নিয়ে যায়। দীর্ঘ সময় শেষে ফিরে না আসায় মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়।
মাটিরাঙ্গা থানার ওসি তদন্ত শাহ নূর জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সন্ধিগ্ধ এলাকায় অভিযান চালিয়ে সাপমারা (খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক সংলগ্ন) এলাকা থেকে শুক্রবার দুপুর ২টার দিকে অপহৃত টিপু’র মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোন অভিযোগ করা হয়নি।
২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ


আপনার মতামত লিখুন