করোনায় সিনিয়র জেল সুপারের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২০, ৪:৪৭ বিকাল
করোনায় সিনিয়র জেল সুপারের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবু জাহেদ মারা গেছেন।

রবিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কারা অধিদফতরের প্রশাসন বিভাগের এআইজি (প্রিজন্স) মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহেদকে গত ১১ জুলাই রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ দুপুরে মারা যান।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2