খুঁজুন
বুধবার, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

থানায় ভূক্তভোগীর অভিযোগের পর মধ্যরাতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখল!

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০, ১০:১৯ অপরাহ্ণ
থানায় ভূক্তভোগীর অভিযোগের পর মধ্যরাতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখল!

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া থানায় ভূক্তভোগীর লিখিত অভিযোগ দায়েরের পর মধ্যরাতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা জবর-দখলের অভিযোগ উঠেছে মাহামুদুল হক বাবুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

গত রবিবার (২ আগস্ট) দিনগত রাতে উপজেলার উত্তর আধুনগরের বেপারী পাড়ায় এ ঘটনাটি ঘটে।

এর আগে একইদিন সকালে নিজের মৌরশী ও খরিদা জায়গা জোরপূর্বক দেখলচেষ্টার অভিযোগ এনে ভূক্তভোগী মো: আতিকুর রহমান উত্তর আধুনগরের বেপারী পাড়ার মৃত ইয়ার মোহাম্মদের পুত্র মাহামুদুল হক বাবুলের বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

অভিযোগসূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিযে বিবাদী মাহমুদুল হক বাবুলের সাথে বাদী আতিকুর রহমানের বিরোধ চলে অাসছিল। এরই সূত্র ধরে বিগত কিছুদিন ধরে বাদীর মৌরষী ও খরিদা সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে যাচ্ছিল বাবুল। তাই দীর্ঘদিন ভোগদখলীয় জায়গা রক্ষা করতে লোহাগাড়া সহকারী জজ আদালতে মামলা (অপর মামলা নং- ৯৪/২০২০ইং) দায়ের করেন।

এরই প্রেক্ষিতে বিজ্ঞ লোহাগাড়া সহকারী জজ আদালতের ভারপ্রাপ্ত সহকারী জজ মুহাম্মদ ইব্রাহীম খলিল উভয় পক্ষের শুনানীশেষে গত ২৯ জুলাই উক্ত জায়গার উপর নিষেধাজ্ঞার আদেশ দেন।

কিন্তু আদালতের এ নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে প্রতিপক্ষ মাহমুদুল হক বাবুল ৭/৮ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে গত ২ আগষ্ট সকাল ১০টার দিকে জোরপূর্বক ঘেরাবেড়া দিয়ে জায়গা দখলের চেষ্টা করে। এতে বাঁধা দিতে গেলে বিবাদী ৭/৮ জনের সন্ত্রাসী দল নিয়ে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করত: দা, চুরি, লাঠি ও গাছের বাটাম দিয়ে মারধর করতে এগিয়ে আসে।

এদিকে, এ ঘটনার পর পরই ভুক্তভোগী আতিক একইদিন লোহাগাড়া থানায় বাবুলসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাযের করেন।

এ ব্যাপারে থানায় অভিযোগকারী মো: অাতিকুর রহমান জানান, ঘটনারদিন মাহমুদুল হক বাবুল তার সন্ত্রাসী দলবল নিয়ে আমাদের প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। আমরা কোনরকমে পালিয়ে প্রাণ রক্ষা করি। আমি এ ঘটনার পর পরই একইদিন বাবুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাযের করি। অভিযোগ পেয়ে লোহাগাড়া থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিরোধীয় জায়গাতে কোন ধরনের কার্যক্রম না করতে নিষেধ করেন। কিন্তু পুলিশের এ নিষেধ ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওইদিন রাতের আঁধারেই লোকজন নিয়ে আমাদের মৌরষী ও দীর্ঘদিনের ভোগ দখলীয় আমতলী মৌজার আরএস ২৯০ নম্বর খতিয়ানের ১২৮ নম্বর দাগ এবং বিএস ৯৯৮ নম্বর খতিয়ানের ১৮৮ নম্বর দাগের ৩০ শতক জায়গা ঘেরাবেড়া দিয়ে জবর-দখল করে। বর্তমানে প্রতিপক্ষ বাবুলের হুমকি-ধমকিতে আমিসহ পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

ঘটনার বিষয়ে জানতে উত্তর আধুনগর বেপারীপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অভিযুক্ত মাহমুদুল হক বাবুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা বিএস খতিয়ানমূলে ১৮শতক জায়গা মসজিদ এবং মুসল্লীদের ব্যবহারের জন্য পেয়েছি। তাই মসজিদ ও কবরস্থানের পবিত্রতা রক্ষার জন্য জায়গাটি কাটাতার দিয়ে ঘেরাও করেছি ।

তিনি আরো বলেন, স্থানীয় রিজিয়া গং আদালত থেকে নিষেধাজ্ঞার আদেশ এনেছে বলে একটি কাগজ দেখাচ্ছে। তবে, এ বিষয়ে আমি আদালত থেকে লিখিত কোন নোটিশ পাইনি। নোটিশ পেলে আইনানুগভাবে জবাব দেব।

এ বিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, আতিকুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উভয় পক্ষকে বিরোধীয় জায়গায় কোন ধরণের কার্যক্রম না করার জন্য নিষেধ করা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/আজাদ

Feb2

হরমুজ প্রণালি ব্যবহারের জন্য টোল নেবে ইরান ও ওমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
হরমুজ প্রণালি ব্যবহারের জন্য টোল নেবে ইরান ও ওমান

অবশেষে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

যুদ্ধবিরতি চলাকালীন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ট্রানজিট ফি আদায়ের পরিকল্পনা করছে ইরান ও ওমান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির সূত্র দিয়ে এ খবর দিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহের জন্য ঘোষিত এই যুদ্ধবিরতি চলাকালে এই নৌপথ ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর নির্দিষ্ট হারে ফি আরোপের বিষয়ে দেশ দুটি একমত হয়েছে।

তাসনিম নিউজ জানিয়েছে, জাহাজ চলাচল থেকে সংগৃহীত এই অর্থ পুনর্গঠন কাজের জন্য বরাদ্দ করা হবে।

উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি কার্যত বন্ধ রয়েছে। সমুদ্রপথে পণ্য পরিবহন ট্র্যাকিং তথ্য অনুযায়ী, যুদ্ধপূর্ব সময়ের তুলনায় বর্তমানে এই রুট দিয়ে মাত্র ৫ শতাংশ জাহাজ চলাচল করছে। তবে কিছু তেলবাহী ট্যাঙ্কার এই পথ ব্যবহার করতে সক্ষম হয়েছে; উদাহরণস্বরূপ, পাকিস্তান ও ভারত তাদের পতাকাবাহী জাহাজগুলোর নিরাপদ চলাচলের জন্য ইরানের সাথে আলোচনার মাধ্যমে বিশেষ নিশ্চয়তা আদায় করে নিয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে পারাপারের জন্য প্রতিটি জাহাজ থেকে ইরান ২০ লাখ ডলার (প্রায় ২৪ কোটি টাকা) পর্যন্ত ফি দাবি করছে বলে তথ্য রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান বা কোম্পানি এই বিশাল অংকের অর্থ পরিশোধ করেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয় : ইসরায়েল
এদিকে যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়।

বুধবার নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখার সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন করে। তবে শর্ত হলো— ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে হবে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ ওই অঞ্চলের দেশগুলোর ওপর সব ধরনের হামলা বন্ধ করতে হবে।

বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ঘোষিত এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

ইসরায়েলের এই অবস্থান পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগে জানিয়েছিলেন যে, এই চুক্তির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিবৃতিতে লেবানন নিয়ে কিছু উল্লেখ করেননি।

যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলি নেতার পক্ষ থেকে এটিই প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।

নিজেদের বিজয়ী দাবি করছে হোয়াইট হাউস
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর হোয়াইট হাউস নিজেদের বিজয়ের দাবি করেছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয়, যা প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের সামরিক বাহিনী বাস্তবে রূপান্তর করেছে।

তিনি আরও উল্লেখ করেন যে, ট্রাম্পের উদ্যোগেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট উল্লেখ করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই বলেছিলেন যে ‘অপারেশন এপিক ফিউরি’ ৪ থেকে ৬ সপ্তাহের একটি অভিযান হবে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র মাত্র ৩৮ দিনেই তাদের মূল সামরিক লক্ষ্যগুলো অর্জন এবং এর চেয়েও বেশি সফলতা অর্জন করেছে।

সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি আরও লেখেন, আমাদের সামরিক বাহিনীর এই সাফল্য একটি শক্তিশালী অবস্থান (লেভারেজ) তৈরি করেছে। এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল কঠিন দরকষাকষির সুযোগ পেয়েছেন, যা এখন একটি কূটনৈতিক সমাধান এবং দীর্ঘমেয়াদি শান্তির পথ প্রশস্ত করেছে।

ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকির পর যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ
ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকির পর যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প

ইরানি ‘সভ্যতা ধ্বংস’ করে দেওয়ার হুমকির পর টানটান উত্তেজনার মধ্যে অবশেষে হামলা থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দুই সপ্তাহের জন্য ইরানে হামলার হুমকি স্থগিত করেছেন।

নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি দুই সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ এবং হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছি। এটি হবে একটি দ্বিমুখী যুদ্ধবিরতি!

তবে তিনি এক শর্ত জুড়ে দিয়ে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল উন্মুক্ত করে দেয়, তবেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

তিনি আরও বলেন, আমরা ইরানের কাছ থেকে ১০ দফার একটি প্রস্তাব পেয়েছি এবং আমরা মনে করি এটি আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি।

ট্রাম্পের মতে, চুক্তির পথে বড় বাধাগুলো প্রায় কেটে গেছে। তিনি বলেন, অতীতের বিরোধপূর্ণ বিষয়গুলোর প্রায় সবকটিতেই যুক্তরাষ্ট্র ও ইরান একমত হয়েছে। এই দুই সপ্তাহের সময়কাল চুক্তিটিকে চূড়ান্ত রূপ দিতে এবং সম্পন্ন করতে সহায়তা করবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধি হিসেবে ট্রাম্প এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে বলেন, এই দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানের কাছাকাছি পৌঁছানো আমার জন্য সম্মানের। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!

বিসিবির অ্যাডহক কমিটিতে জায়গা পাওয়া কার কী পরিচয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
বিসিবির অ্যাডহক কমিটিতে জায়গা পাওয়া কার কী পরিচয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটি আগামী ৩ মাস বিসিবি পরিচালনা করবে এবং নির্বাচন আয়োজন করবে।

অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এই কমিটির সবচেয়ে জনপ্রিয় ও বহুল পরিচিত। জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন লম্বা সময়। টাইগার জার্সিতে খেলেছেন ৭০ টেস্ট, ২৪৩ ওয়ানডে আর ৭৮ টি-টোয়েন্টি।

আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে মোট ১৫,২৪৯ রান রয়েছে তামিমের। টেস্ট ক্রিকেটে তিনি ৭০ ম্যাচে ৫,১৩৪ রান করেছেন, যেখানে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফসেঞ্চুরি এবং সর্বোচ্চ ইনিংস ২০৬ রান।

ওয়ানডে ক্রিকেটে ২৪৩ ম্যাচে ৮,৩৫৭ রান করেছেন, যেখানে ১৪টি সেঞ্চুরি ও ৫৬টি হাফসেঞ্চুরি রয়েছে এবং সর্বোচ্চ ইনিংস ১৫৮ রান। টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৭৮ ম্যাচে ১,৭৫৮ রান করেছেন, যেখানে রয়েছে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস ১০৩ রান। তিন ফরম্যাট মিলিয়ে তার মোট ২৫টি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে।

রাশনা ইমাম
এই কমিটির একমাত্র নারী সদস্য রাশনা ইমাম। তিনি ব্যারিস্টার ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। তিনি বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।

সৈয়দ ইব্রাহীম আহমেদ
এই কমিটির অন্যতম সদস্য সৈয়দ ইব্রাহীম আহমেদ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক। তার বাবা বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

মির্জা ইয়াসির আব্বাস
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাসও এই কমিটিতে আছেন। ঢাকা ব্যাংকের পরিচালক ও তরুণ ব্যবসায়ী তিনি।

ইসরাফিল খসরু
এই কমিটিতে আছেন তরুণ রাজনীতিবিদ ও কলামিস্ট ইসরাফিল খসরু। তিনি বর্তমান সরকারের অর্থ মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরীর ছেলে।

ফাহিম সিনহা
সাবেক বোর্ড পরিচালকও ক্লাব সংগঠক ফাহিম সিনহাও আছেন এই অ্যাডহক কমিটিতে। সাবেক জনপ্রিয় ক্রীড়া সংগঠক ও বিসিবির সাবেক সহসভাপতি ও পরিচালক আফজালুর রহমান সিনহার ছেলে ফাহিম সিনহা।

মিনহাজুল আবেদীন নান্নু
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আছেন এই কমিটিতে।

রফিকুল ইসলাম বাবু
অভিজ্ঞ ক্রীড়া সংগঠক ও বিসিবির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু আছেন এই কমিটিতে। ইন্দিয়া রোড ক্রীড়া চক্রের কাউন্সিলরও তিনি।

তানজিল চৌধুরী
এই কমিটির অন্যতম সদস্য তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান ও ইস্টকোস্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। এছাড়া তিনি বিসিবির সাবেক পরিচালকও।

মির্জা সালমান ইস্পাহানি
বিসিবির সাবেক পরিচালক মির্জা সালমান ইস্পাহানিও আছেন এই কমিটিতে। তিনি ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যারিস্টার।

আতহার আলী খান
এই কমিটির আরেকজন জনপ্রিয় সদস্য আতহার আলী খান। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক। এছাড়া জনপ্রিয় ধারাভাষ্যকারও।