জামিন পেলেন সিনহার সহকর্মী সিফাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২০, ১১:৪১ সকাল
জামিন পেলেন সিনহার সহকর্মী সিফাত

মাদক ও হত্যা মামলায় জামিন পেয়েছেন কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের সহযোগী সিফাত।

সোমবার (১০ আগস্ট) শুনানি শেষে কক্সবাজারের চিফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ জামিন আবেদন মঞ্জুর করেন।

একইসাথে সিফাতের বিরুদ্ধে করা দুটি মামলার তদন্তভার পুলিশের কাছ থেকে র‌্যাবে দেয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

এর আগে রবিবার জামিন পান সিনহার আরেক সহযোগী শিপ্রা দেবনাথ। শিপ্রা ও সিফাত দুজনই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী।

গতকাল সিফাতেরও জামিন আবেদন করা হয়। বিচারক তামান্না ফারার আদালতে সিফাতের বিরুদ্ধে করা দুটি মামলার শুনানি হয়। তবে সিফাতের জামিন আদেশ সোমবার নির্ধারণ করেন বিচারক।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2