ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২০, ৮:২৬ রাত
ফটিকছড়ি প্রতিনিধি:শনিবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুকব মারা গেছেন। নিহতের নাম মোঃ ফোরকান (২৮)। তিনি লেলাং ইউনিয়নের দমদমা গ্রামের আলিম উল্লাহ বাড়ির মৃত ওহাব মিয়ার তৃতীয় পুত্র।
জানাযায়, নিহত ফোরকান পেশায় একজন ইলেকট্রেশিয়ান। পাঠানপাড়ার শিবলুর নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিকাল চারটায় অসাবধানতা বশত বিদ্যুতায়িত হলে সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফোরকানের এক কন্যা সন্তান রয়েছে।
২৪ঘণ্টা /এন এম রানা / জুনায়েদ



আপনার মতামত লিখুন