খুঁজুন
, ,

যশোরে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে পানিতে দাঁড়িয়ে মানববন্ধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 6 October, 2020, 1:12 am
যশোরে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে পানিতে দাঁড়িয়ে মানববন্ধন

নিলয় ধর, যশোর প্রতিনিধি : যশোরে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) প্রকল্প এবং আমডাঙ্গা খাল সংস্কার,বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি।

সোমবার (০৫ অক্টোবর) সকাল ১১টার যশোর অভয়নগর উপজেলার মশিয়াহাটী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত মানববন্ধনে ভবদহসহ আশপাশের এলাকার সহস্রাধিক বাসিন্দা অংশ নেন।

জলাবদ্ধতা নিরসনে ভবদহ এলাকায় টিআরএম চালু,আমডাঙ্গা খাল সংস্কার,জলাভূমি করার চক্রান্ত প্রতিহত , জলপ্রাবাহে প্রতিবন্ধকতা অপসারণ সকল নদী ও খাল পুনরুদ্ধার,ভবদহ সুইস গেট ২১ও ৯ ভেন্টের মাঝ দিয়ে রাসরি নদীতে সংযোগের দাবীতে জলের মধ্যে মানববন্ধন করে বাস্তবায়নের জোর দাবি জানান তারা।

এ মানববন্ধন বক্তারা বলেন- দীর্ঘ ৪০ বছর ভবদহের মানুষ জলাবদ্ধতার শিকার হয়ে মানবেতর জীবন-যাপন করছে। যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুরসহ আশপাশের গ্রামের ২ লাখ মানুষ জলাবদ্ধতায় ভুগছে। পশু ও মানুষে একত্রে বসবাস করছে। বন্ধ হয়েছে চাষাবাদ, নেই জীবিকা উপার্জনের পথ। মেলেনি কোন ত্রাণ বা সরকারি সহায়তা।

পানি উন্নয়ন বোর্ডের গাফিলতীর কারণে ভবদহ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। পনি সরান, নইলে আমাদেরকে মেরে ফেলেন। ভবদহের জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে টিআরএম চালু, আমডাঙ্গা খাল প্রসস্থকরণ ও টেকা, শ্রীহরি নদীর খনন, স্লুইচ গেটে বৈদ্যুতিক সেচ পাম্প স্থাপন, ত্রাণের ব্যবস্থা করা, সেচ ব্যবস্থার মাধ্যমে আসন্ন বেরো মৌসুমে কৃষকের চাষের ব্যবস্থা করা সহ দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

এমন পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে নাগরিকদের মধ্যে। এ দাবি মানা না হলে ভোট বর্জনের সিদ্ধান্তও তারা নিতে পারে। তাদের দাবি মানা না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে সাফ জানিয়েছেন।

ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ব্যর্থতায় ভবদহের শতাধিক গ্রাম তলিয়ে গিয়েছে।ক্ষতিগ্রস্ত সব পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণ করতে হবে। তার স্থায়ী সমাধানের জন্য বিল কপালিয়ায় টিআরএম জোয়ারধারার চালু করতে হবে। এই দাবি আদায়ের লক্ষ্যে সোমবার যশোর মশিয়াহাটীতে মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ ও রণজিৎ কুমার বাওয়ালি। কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবীর জাহিদ, সদস্য সচিব চৈতন্য পাল, উপদেষ্টা হাচিনুর রহমান,৫নং হরিদাসকাটি সুকৃতি রায়, সংগ্রাম কমিটির সদস্য সচীব কাত্তিক বকশী।

ভবদহ পানি নিষ্কাষণ আন্দোলন কমিটির ব্যানারে মানবন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে প্রায় প্রতিটি বাড়ি পানিবন্দী হয়ে পড়ে। তলিয়ে যায় বাড়ি-ঘরসহ মাঠের সব ফসল। অসহায় অধিকাংশ মানুষকে ঘরছাড়া হতে হয়। কিন্তু এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য দীর্ঘদিন ধরে বিল কপালিয়া বা ভবদহ সংলগ্ন অন্য কোন বিলে টিআরএম বাস্তবায়নের দাবি জানালেও সে দাবি উপেক্ষিত হচ্ছে। এর পরিবর্তে অপরিকল্পিতভাবে নদী থেকে পলি অপসারণ করা হচ্ছে। যা আবার নদীতে গিয়ে পড়ছে। তাই অবিলম্বে টিআরএম বাস্তবায়নের দাবি জানান আন্দোলনকারীরা।

এছাড়াও গত রবিবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটের ডাক দেয় ভবদহ পানি নিস্কাশন আন্দোলন কমিটি। অবস্থান ধর্মঘটে অংশ নেন অভয়নগর ও মণিরামপুর উপজেলার ৮টি ইউনিয়নের পানিবন্দি হাজার হাজার নারী-পুরুষ।ভবদহের পানিবন্দি মানুষের অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি পেশ করেন।

২৪ ঘণ্টা/রিহাম

 

Feb2
Feb2

মিষ্টির আসন শূন্য ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 1 October, 2026, 5:06 pm
মিষ্টির আসন শূন্য ঘোষণা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর তার সংসদীয় আসন শূন্য হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ বৃহস্পতিবার (১ অক্টোবর) পদত্যাগ করায় জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসন (মহিলা আসন-২৩) বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী একই তারিখ থেকে শূন্য হয়েছে।

বিজ্ঞপ্তিতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষর করেন। আসনটি শূন্য হওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়সহ সংশ্লিষ্ট দফতরগুলোতে বিজ্ঞপ্তির অনুলিপিও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৭ বিধি অনুযায়ী, কোনও সংসদ সদস্য পদত্যাগ করতে চাইলে স্পিকারকে উদ্দেশ করে নিজ স্বাক্ষরে লিখিতভাবে তা জানাতে হয়। পদত্যাগপত্র স্পিকারের কাছে পৌঁছানোর পর সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ কার্যকর এবং সংশ্লিষ্ট আসন শূন্য হয়।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাকে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 1 October, 2026, 4:41 pm
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুরে পরশুরাম উপজেলার উপকণ্ঠে এবং খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় প্রধানমন্ত্রী এ প্রকল্পের ফলক উন্মোচন করেন। পরে তিনি উপস্থিত স্থানীয় লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সেখানে বৃক্ষরোপণ করেন।

এর আগে গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা অনুমিত ব্যয়ে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদী তীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে।

পরবর্তী পর্যায়ে মুহুরী ও কহুয়া নদীতে নতুন বাঁধ নির্মাণ এবং সিলোনিয়া নদীতেও বাঁধ নির্মাণ, নদী খনন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন এবং সংসদ সদস্য রেহানা আক্তার রানু উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী সকাল ৮টা ৪০ মিনিটে সড়কপথে ঢাকার গুলশানের বাসভবন থেকে পরশুরামের উদ্দেশে রওনা হন। দুপুর সোয়া একটার দিকে তিনি ফেনীতে এসে পৌঁছান। ফেনীতে নির্ধারিত কর্মসূচি শেষ করে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

পরশুরামে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন করবেন। সেখানে তিনি ছাদ ভিত্তিক (রুফটপ) সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করবেন।

ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনগুলোতে মোট ৯৬২.৫ কিলোওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছাগলনাইয়ায় ৪১৫ কিলোওয়াট, পরশুরামে ২৯৮ কিলোওয়াট এবং ফুলগাজীতে ২৪৯ কিলোওয়াট বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে।

প্রধানমন্ত্রী বিকালে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করবেন।

ফুলগাজীতে মোট ৫১০ জন ফ্যামিলি কার্ড এবং পুরো জেলাজুড়ে ৭ হাজার ৬৪৩ জন কৃষক কার্ড পাবেন। এছাড়া ফুলগাজীর ২৩৮ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতকে সম্মানী প্রদান করা হবে।

রাজধানী ঢাকায় ফেরার আগে ওই স্থানে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদারের গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরে। ফুলগাজীসহ তিনটি উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসনের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের স্মৃতি জড়িত। ১৯৯১ সাল থেকে এ আসনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বেগম খালেদা জিয়া।

রাড্ডা সেন্টারে হামলা: এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 1 October, 2026, 3:01 pm
রাড্ডা সেন্টারে হামলা: এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়াতে ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদে গিয়ে নিজেই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে, আজ দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসে। এ ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও ওঠে। যার প্রেক্ষিতে এই সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেন সরকারপ্রধান।

এছাড়া, গতকাল বুধবার রাতে ঢাকা মহনগর বিএনপির উত্তরের কমিটি ও অঙ্গ-সংগঠনের একাধিক ইউনিটের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সেই সাথে বিভিন্ন পর্যায়ের নেতাকে বহিষ্কারও করা হয়েছে।