রেললাইনে ঘুমিয়ে থাকায় ট্রেনে কাটা পড়ে নিহত ৩
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ৯:৪৮ সকাল
নেত্রকোনার বারহাট্টায় রেললাইনের ওপর ঘুমিয়ে থাকায় ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত হয়েছেন।
আজ রোববার (১৮ অক্টোবর) ভোরে নেত্রকোনার বারহাট্টা উপজেলার স্বল্প দশাল গ্রামে হাওর এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে মোহনগঞ্জ যাওয়ার পথে ট্রেনের নিচে কাটা পড়ার ঘটনা ঘটে
নিহতরা হলেন- স্বল্পদশাল গ্রামের হেকিমের ছেলে জাহাঙ্গীর ও স্বপন এবং বডু মিয়ার ছেলে মুখলেছ।
স্থানীয়রা জানিয়েছেন, কয়েকজন জেলে রাতে মাছ ধরতে গিয়েছিলেন। পরে তারা রেল লাইনের ওপর ঘুমিয়ে পড়েন। এ সময় ওই লাইনে একটি ট্রেন এলে এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
২৪ ঘণ্টা/রিহাম



আপনার মতামত লিখুন