খুঁজুন
, ,

কারাগারে ফটিকছড়ির ইউপি চেয়ারম্যান সরোয়ার স্বপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 28 October, 2019, 5:41 pm
কারাগারে ফটিকছড়ির ইউপি চেয়ারম্যান সরোয়ার স্বপন

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানায় দায়ের করা একটি মামলায় ফটিকছড়ির ইউপি চেয়ারম্যান একে এম সরোয়ার হোসেন প্রকাশ স্বপনকে কারাগারে প্রেরণ করেছে চট্টগ্রামের একটি আদালত।

আজ ২৮ অক্টোবর সোমবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের বিচারক সরোয়ার জাহান কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে প্রেরিত আসামি সরোয়ার হোসেন স্বপন ফটিকছড়ি হাইদচকিয়া এলাকার মৃত হাজী আবুল কালামের ছেলে এবং ফটিকছড়ি উপজেলার ৬ নং পাইন্দং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

তথ্যটি নিশ্চিত করে মামলার বাদীর আইনজীবি অ্যডভোকেট মোশারফ হোসেন বলেন, সৌরভ হোসেন (৩০) নামে এক যুবককে হত্যার উদ্দ্যেশে ধারালো অস্ত্র নিয়ে জখম ও প্রাণনাশের হুমকির অভিযোগে আকবর শাহ থানায় দায়েরকৃত একটি মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন মামলার প্রধান ও প্রথম আসামি সরোয়ার স্বপন।

আদালত শুনানীতে আসামি এবং বাদী পক্ষের বক্তব্য শোনার পর ইউপি চেয়ারম্যান স্বপনের জামিন না মঞ্জুর করে পিডব্লিউ মূলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আইনজীবি অ্যডভোকেট মোশারফ হোসেন বলেন, হত্যার উদ্দ্যেশে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা এবং ভয়ভীতি প্রদর্শণের অভিযোগ এনে গত ১১ অক্টোবর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৩০৭/৩২৩/৩২৫/৩২৬/৫০৬ ও ৩৪ ধারায় একটি অভিযোগ দায়ের করেন মামলার বাদী সৌরভ হোসেন। অভিযোগে ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বপনসহ ৪ জনকে আসামি করা হয়।

আদালত মামলাটি তদন্তের জন্য নগরীর আকবর শাহ থানাকে নির্দেশ দেন। তদন্ত করতে গিয়ে থানা সূত্রে জানতে পেরে আজ সোমবার সকালে আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থণা করেন স্বপন। আদালত জামিন না মঞ্জুর করে স্বপনকে কারাগারে পাঠিয়ে দেন।

এ মামলার অপর আসামীরা হলেন, ফটিকছড়ির দক্ষিণ পাইন্দং আলম চৌধুরী বাড়ির আবু বক্কর চৌধুরীর ছেলে ইকবাল করিম (৪০), আকবর শাহ থানা গোলপাহাড় মোড় মালিপাড়ার আবুল সরকারের ছেলে মোহাম্মদ আজিম (২৫) ও একই এলাকার মৃত মনোহর আলীর ছেলে মো. নাছির (৪)।

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।