খুঁজুন
, ,

ইঞ্জিনিয়ার কে এম সুফিয়ানের অবদান চিরঅম্লান হয়ে থাকবে: ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 24 October, 2020, 3:37 pm
ইঞ্জিনিয়ার কে এম সুফিয়ানের অবদান চিরঅম্লান হয়ে থাকবে: ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, এ্যাব সভাপতি ইঞ্জিনিয়ার কাজী মোঃ সুফিয়ান ছিলেন একজন সৎ, বিনয়ী ও আপাদমস্তক ভদ্র মানুষ। তিনি সবার কাছে সাচ্ছা জাতীয়তাবাদী ও দল অন্তপ্রাণ ব্যক্তি হিসিবে পরিচিত ছিলেন।চট্টগ্রামে পেশাজীবী সংগঠনগুলোকে শক্তিশালী করতে তার ভুমিকা ছিল অপরিসীম। তিনি প্রতিটি প্রয়োজনের মুহূর্তে অসম সাহসে রুখে দাঁড়িয়েছেন অন্যায়ের বিরুদ্ধে। চট্টগ্রামে বিএনপি ও পেশাজীবী সমাজের কাছে তিনি ছিলেন একজন অভিভাবকের মতো। আমাদের দীর্ঘদিনের বিশ্বস্ত সহকর্মী কে এম সুফিয়ানের ইন্তেকালের দুঃসংবাদ আমার কাছে অকল্পনীয় ও বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। এ বেদনা ও শোকের কোন পরিমাপ নেই। তার অবদান ইতিহাসে চিরঅম্লান হয়ে থাকবে।

তিনি শনিবার (২৪ অক্টোবর) দুপুরে লাভ লেইনস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে এ্যাব চট্টগ্রাম জেলার সভাপতি ইঞ্জিনিয়ার কে এম সুফিয়ানের স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারন সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ইঞ্জিনিয়ার কে এম সুফিয়ান আজীবন সাহসী ভূমিকা পালন করে গেছেন। চট্টগ্রামের আন্দোলন সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ফখরুদ্দীন মইনুদ্দীনের অবৈধ সরকার বিরোধী আন্দোলনের একজন বলিষ্ঠ কণ্ঠ হিসেবে তিনি আমাদের অনেক স্মৃতির সঙ্গে জড়িত রয়েছেন। বর্তমান এই ক্রান্তিকালে তাঁকে যখন খুব দরকার, সে সময় তিনি চিরতরে চলে গেলেন। তার মৃত্যুতে শুধু বিএনপিই নয়, বরং চট্টগ্রামবাসী এক সাহসী সন্তানকে হারিয়েছে। তার অবদান বিএনপি আজীবন শ্বরণে রাখবে। তিনি ইঞ্জিনিয়ার কে এম সুফিয়ানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, ইঞ্জিনিয়ার কে এম সুফিয়ান স্বৈরাচারবিরোধী নব্বইয়ের গণঅভ্যুত্থানের একজন অগ্রবর্তী সংগঠক ছিলেন। বর্তমানে দেশে যখন গণতন্ত্র পুনঃরুদ্ধারের আন্দোলন চলছে ঠিক তখন তার আকস্মিক মৃত্যু সংবাদ চট্টগ্রামবাসীর জন্য ছিল দুঃসহ বেদনার। তার মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবেনা। তার কর্মগুনেই তিনি আমাদের মাঝে বেচে থাকবেন।

সম্মিলিত পেশাজীবী পরিষদের যুগ্ম আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডাঃ খুরশিদ জামিল, মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ইউচুপ, ইঞ্জি. বেলায়েত হোসেন, সাংবাদিক নেতা মোঃ শাহনওয়াজ।

এ্যাব চট্টগ্রাম জেলার সদস্য সচিব ইঞ্জি. সেলিম মোঃ জানে আলমের পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মন্জুর উদ্দীন চৌধুরী, মরহুমের সহধর্মিণী শিরিন শারমিন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, নারী নেত্রী মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী, শ্রমিক নেতা কামাল পাশা, এড. ছলিম উল্লাহ, ইঞ্জি. তৌহিদুল আনোয়ার, মরহুমের ভাই কাজী মোঃ ইউচুপ, বিএনপি নেতা ইদ্রিস আলী, জাকির হোসেন, আখী সুলতানা, ইঞ্জি.খান মো. আমিনুর রহমান, ইঞ্জি. মোঃ রাসেদ, ইঞ্জি. কামরুজ্জামান, ইঞ্জি. মোঃ উচমান, এড. জালাল উদ্দীন পারভেজ, সৈয়দ মোস্তফা আলম মাসুম, মাঈনুদ্দীন মাহমুদ, জহিরুল ইসলাম, আজমত আলী বাহাদুর, মোঃ জিয়াউদ্দীন, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইঞ্জি. জমির উদ্দীন নাহিদ, ইঞ্জি. লাভলু, পাশা আবু সুফিয়ান, কাজী এমদাদুল হক আলমগীর প্রমূখ।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2
Feb2

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 18 September, 2026, 12:16 pm
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ আয়োজিত আলোচনাতেও অংশ নেবেন তিনি।

এ ছাড়া, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 18 September, 2026, 12:05 pm
ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

নগরের বাজারে মাছ, মুরগি ও ডিমের বাজারে এখনো স্বস্তি ফেরেনি। মুরগি, মাছ ও মাংসের দামে বড় কোনো পরিবর্তন নেই, আগের দামেই বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায় ডজন প্রতি ডিমে ১০ টাকা কমেছে। আর পাঙাশ ও তেলাপিয়া মাছে কিনতে প্রতি কেজিতে গুনতে হবে কমপক্ষে ২৩০ টাকা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ১০ টাকা কমে ১৪০ থেকে ১৪৫ টাকা ডজন বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এক ডজনের দাম ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা। আবার মাছের দাম প্রায় স্থিতিশীল রয়েছে। কোনো মাছের দাম ২০ থেকে ৩০ টাকা প্রতি কেজিতে বেড়েছে। আবার কোনো মাছের দাম ১০-২০ টাকা কমেছে। তবে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। ব্রয়লার মুরগির গত সপ্তাহের মতো আজকে ১৯০ টাকা বিক্রি হচ্ছে। সোনালি, হাইব্রিড ও লেয়ার মুরগির দাম কেজিতে ১০ টাকা কমেছে। সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ টাকা, হাইব্রিড ২৯০ থেকে ৩০০ এবং লেয়ার ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে পুকুরে চাষ করা মাছ পাঙাশ প্রতি কেজি ২৩০ টাকা, তেলাপিয়া ২৬০ টাকা বিক্রি হচ্ছে। মানভেদে চিংড়ির কেজি ৮০০ থেকে ৯০০, পাবদা ৩৫০ থেকে ৪৫০, বড় আকারের রুই ৪৫০ থেকে ৫০০ ও ট্যাংরা ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৬০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ২৬০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা দরে। মাঝারি আকারের রুই কেনা যাচ্ছে ২৭০ থেকে ৩৫০ টাকা দরে। এ ছাড়া রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে গেলে হাজারের বেশি টাকা গুনতে হবে।

পাহাড়তলী বাজারে মো. মিজানুর রহমান নামে এক ক্রেতা বলেন, বাজারে মাছ, মুরগি ও মাংসের দাম আগের অবস্থাতেই রয়েছে, বড় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্তের মাছ পাঙাশ ও তেলাপিয়া কিনতে ক্রেতাদের কেজিপ্রতি কমপক্ষে ২৩০ টাকা গুনতে হচ্ছে। মুরগি ও মাংসের দামেও উল্লেখযোগ্য কোনো কমতি নেই, আগের দামেই বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা খোকন বলেন, মাছের দাম ঠিক নাই। এখন একদর, বিকেলে আরেক দর। মাছ বেশি আসলে দাম কমে, কম আসলে দাম বাড়ে। ক্রেতা, সরবরাহ ও আবহাওয়ার উপরও দাম অনেক সময় নির্ধারণ হয়। আজকে কাতলা মাছ ৪৫০ টাকা কেজি, চিংড়ি ৭০০ টাকা কেজি আর শিং ৩৫০ টাকা কেজি বিক্রি করছি। আজকে মাছও আছে, ক্রেতাও আছে।

এদিকে মাছের দাম বাড়ায় সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন নিম্নবিত্ত ও সীমিত আয়ের মানুষ। বাজারে তুলনামূলক কম দামের পাঙাশ ও তেলাপিয়াও এখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রতি কেজি পাঙাশ ও তেলাপিয়া কিনতে গুনতে হচ্ছে কমপক্ষে ২৫০ টাকা। ফলে বাড়তি দামের কারণে অনেক নিম্নবিত্ত পরিবার মাছের পরিমাণ কমিয়ে দিচ্ছেন, কেউ কেউ আবার নিয়মিত মাছ কেনাই বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন ক্রেতারা।

মুরগি বিক্রেতা মাহবুব আহমেদ বলেন, গত সপ্তাহের মতো এই সপ্তাহেও ১৯০ টাকায় প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি করছি। সোনালি মুরগির দাম ২১০ টাকা ছিল, আজকেও ২১০ টাকাতেই বিক্রি হচ্ছে।

ডিম ব্যবসায়ী কাদের বলেন, ডিমের দাম ডজনে ১০ টাকা কমেছে। আজকে ব্রয়লার সাদা ডিম ১৪০ টাকা, আর ব্রাউন ১৪৫ থেকে ১৫০ টাকা ডজন বিক্রি হচ্ছে।

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 17 September, 2026, 10:51 pm
সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারককে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনগুলোতে জেলা জজ, অতিরিক্ত জেলা জজসহ বিভিন্ন পর্যায়ের বিচারকদের বদলির আদেশ দেওয়া হয়েছে।

এসব বদলি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে করা হয়েছে বলে প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ রয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্বভার নির্ধারিত কর্মকর্তার কাছে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তবে প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।