খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়ি সদরের দুর্গম নাথা পাড়ার শিশুদের হাতে বই পৌঁছে দিলেন খোকনেশ্বর ত্রিপুরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১, ৯:৪১ অপরাহ্ণ
খাগড়াছড়ি সদরের দুর্গম নাথা পাড়ার শিশুদের হাতে বই পৌঁছে দিলেন খোকনেশ্বর ত্রিপুরা

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের সবচেয়ে পিছিয়েপড়া জনপদ নাথাপাড়া। এলাকার সব মানুষের জীবিকা হয় জুম নইলে দিনমজুরী। চলাচলে পথ উঁচুনিচু পাহাড়-টিলা আর পাহাড়ি ঝরনাই। সে জনপদে কচিৎ কোন সহৃদয়বান জনপ্রতিনিধি অথবা সমাজ অনুরাগী পা পড়ে। সেই নাথাপাড়াতে ২০১৩ সালে ফুলঝাড়ু বাগান করতে যান খাগড়াছড়ি সমাজকর্মী প্রণয়ন চাকমা। এলাকার মানুষের অনগ্রসরতা দেখে উদ্যোগ নিলেন, একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার। সেই স্বপ্নের ‘নাথাপাড়া ফুল আদাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’-এ শুক্রবার হয়ে গেল জমজমাট বই উৎসব।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এবং জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক খোকনেশ্বর ত্রিপুরা। তাঁর উপস্থিতিতে এলাকার মানুষ দারুণ উদ্বেলিত এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বিদ্যালয়ের খোলা কক্ষে শিক্ষানুরাগী প্রণয়ন চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেস ক্লাব-এর সাবেক সা: সম্পাদক মুহাম্মদ আবু দাউদ, সমাজকর্মী আশীষ চাকমা এবং খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন-এর সভাপতি প্রদীপ চৌধুরী।

এসময় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিপিন চাকমা এবং একাত্তর টিভি’র প্রতিনিধি সাংবাদিক রূপায়ন তালুকদার, এড. শ্বাশত চাকমা এবং সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খগেন্দ্র ত্রিপুরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা বিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনের জন্য প্রণয়ন চাকমা’র প্রশংসা করে বলেন, এই দুর্গম গ্রামে একটি বিদ্যালয়ের প্রয়োজন ছিলো। এই বিদ্যালয় পরিচালনা জন্য এবং জাতীয়করণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে তিনি সহযোগীতার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ অতিথি গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা, বিদ্যলয়ের প্রয়োজনীয় আসবাবপত্র এবং সমাজকর্মী আশীষ চাকমা কর্মরত চার শিক্ষকের দুইমাসের বেতন প্রদানের ঘোষণা দেন।

পরে প্রধান অতিথি বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের হাতে রঙিন মলাটের ঝকঝেকে নতুন বই তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্রণয়ন চাকমা।

২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…