খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে আনোয়ারা অনলাইন নিউজ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৩ মার্চ, ২০২১, ৩:৪৫ অপরাহ্ণ
বর্ণাঢ্য আয়োজনে আনোয়ারা অনলাইন নিউজ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আনোয়ারা প্রতিনিধি : ১ম বর্ষ পেরিয়ে ২য় বর্ষে পদার্পণ, সময়ের সাথে আগামীর পথে এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনোয়ারা অনলাইন নিউজ টিভির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১২ মার্চ) দুপুর ৩ টায় আনোয়ারা অনলাইন নিউজ টিভি পরিবারের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা, কেক কাটা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আবদুল নুর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় প্রধান নুর মোহাম্মদ রানা, দৈনিক সকালের সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান নজরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ১নং বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, বিশিষ্ট ব্যাংকার জয়নাল আবেদীন আয়াজ, আনোয়ারা উপজেলা যুবলীগের সাবেক ক্রীড়া ও পাঠাগার সম্পাদক সালাহ্ উদ্দীন সারু, আনোয়ারা প্রেসক্লাবের সহ-সভপতি বদরুল হক, আনোয়ারা উপজেলা যুবলীগ নেতা মাষ্টার হাসেম রাজা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আনোয়ারা অনলাইন নিউজ টিভি পরিবারের সদস্য ও প্রেস ক্লাবের অফিস ও দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আনোয়ারা অনলাইন নিউজ টিভির পরিচালক ও প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদুল ইসলাম।

আলোচনা সভায় অতিথিরা আনোয়ারা অনলাইন নিউজ টিভির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন এবং সেই সাথে অনলাইন নিউজ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারণ তুলে দেন আনোয়ারা অনলাইন নিউজ টিভি পরিবারের সদস্যবৃন্দ। পরে অতিথিরা কেক কেটে অনলাইন নিউজ টিভির বর্ষপূতি উদযাপন করেন। অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন আনোয়ারা অনলাইন নিউজ টিভি পরিবার ও প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরানুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক নাবিদ, অর্থ সম্পাদক ওসমান গণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদুল ইসলাম, পাঠাগার সম্পাদক রিয়াদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান হৃদয়, সমাজসেবা সম্পাদক হাসান ইমরান চৌধুরী, নির্বাহী সদস্য কে এম হাছান, শেখ আব্দুল্লাহ, মোঃ জামশেদ, মোঃ আলবীন, সাংবাদিক ইকবাল, স্বাধীন চেতনা প্রজন্ম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, সহ-সভাপতি সিহাব উদ্দিনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…