খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে সতর্ক হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০১৯, ৪:৪৪ অপরাহ্ণ
ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে সতর্ক হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন আনোয়ারা কর্ণফুলী চট্টগ্রাম-১৩ আসনের নির্বাচিত স্থানীয় সাংসদ সদস্য ও ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জান চৌধুরী জাবেদ।

ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে যথাসম্ভব শান্ত থাকা, গুজবে কান না দেওয়া ও গুজব না রটিয়ে দূর্যোগের সময় নিয়োমিত রেডিও শুনা, বিপদ সংকেত ঘোষণার সাথে সাথে সবার আগে উপকুল এলাকার আশ্রয় কেন্দ্রর গিয়ে নিরাপদে আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

তিনি শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ আহবান জানান। এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী এলাকাবাসীর উদ্দ্যেশে পৃথক এক বাতায় জানিয়েছেন দুর্যোগের সময় গর্ভবর্তী মা-নারী-শিশুদের আগে আশ্রয়কেন্দ্র নিয়ে যাওয়া জন্য স্বেচ্ছাসেবকদের সহযোগীতা করার কথা বলেছেন।

তিনি বলেন, গবাদি পশুর দড়ি খুলে নিরাপদ স্থানে নেওয়া। আশ্রয় কেন্দ্রর যাওয়া সময় শুকনো খাবার ও জরুরী প্রয়োজনীয় জিনিসপত্র মাটিতে সুরক্ষিতভাবে পুতে রাখা, জরুরি প্রাথমিক চিকিৎসা সামগ্রী কাছে রাখা, লোকের মুখের কথা না শুনে শুধু সরকারি বার্তায় বিশ্বাস রাখা, মোবাইল ফোন আগেই সম্পূর্ণ চার্জ দিয়ে রাখা এবং ঝড় শুরু হলে পরিস্থিতি বুঝে বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার জন্য এলাকাবাসির দৃষ্টি আকর্ষণ করেছেন।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের আহমেদ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সরকারি বেতারে সংবাদ ঘোষনা করা হয়। চট্টগ্রামের ৯ নং মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। আমরা উপজেলা প্রশাসন কর্মকর্তা প্রকৃতির দূর্যোগ ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলা বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি।

তিনিও ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছ। আনোয়ারায় আশ্রয় কেন্দ্র গুলো পরিদর্শন করা হয়েছে। একটা সেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছেন। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছেন।

আনোয়ারা উপকূলীয় অঞ্চলগুলো নিরাপত্তার জন্য নিকটতম সাগর এবং নদীতে পরিবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত মাছ ধরা সকল নৌযান চালাচল বন্ধ ঘোষনা করেছেন উপজেলা প্রশাসন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…