খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন : ১৮ মামলায় ১৭ হাজার জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ৪:২৯ পূর্বাহ্ণ
লোহাগাড়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন : ১৮ মামলায় ১৭ হাজার জরিমানা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : দেশে দ্বিতীয় দফায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুেুর সংখ্যা আশংকাজনক হারে বাড়ছে। করোনার এ করুণ পরিস্থিতি মোকাবেলায় সরকার লকডাউন ঘোষণা করেছে সারা দেশে। আর এ লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ।

তারই ধারাবাহিকতায় লকডাউনের প্রথম দিনে বুধবার (১৪ এপ্রিল) লোহাগাড়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং বাইরে অযথা ঘুরাফেরা থেকে সাধারণ মানুষকে ঘরে ফেরাতে দিনব্যাপী মাইকিং, টহল এবং অভিযান পরিচালনা করে মাঠে কঠোর অবস্থানে ছিলেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও জেলা পুলিশ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব জিতুর নেতৃত্বে উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৮ মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে দোকান-পাট পরিচালনা এবং মুখে মাস্কবিহীন চলাফেরার কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা অাদায় করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) কবির আহমেদ, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান জিকু, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মো: রাশেদুল ইসলাম ও উপ-পরিদর্শক পার্থ সারথি হাওলাদারসহ পুলিশ ফোর্স।

এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ মোঃ জাকারিয়া রহমান জিকু জানান, করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে বাংলাদেশ পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। লকডাউনের পুরোপুরি বাস্তবায়নে আমরা পুলিশ বিভাগ নিরলসভাবে মাঠে কাজ করছি। লকডাউন অমান্য করে কোন অবস্থাতেই দোকান-পাট পরিচালনা করা যাবেনা। বাজার কিংবা পথে-ঘাটে অযথা ঘুরাঘুরি করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু জানান, উপজেলার সর্বত্রই লকডাউন বাস্তবায়নে সরকারী নির্দেশনায় আমরা উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছি। কোন কাজ ব্যতিত যত্রতত্র ঘুরাফেরা করা যাবেনা। সবাইকে মুখে মাস্ক পরিধান করতে হবে। সরকার ঘোষিত নির্ধারিত সময়ের বাইরে কোন দোকান ও মার্কেট খোলা পেলেই তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, আজ বুধবার লকডাউনের প্রথম দিনেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে দোকান পরিচালনা এবং মাস্কবিহীন চলাফেরার কারণে ১৮টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…