রাউজানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রী : চার বিক্রেতাকে অর্থদণ্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯, ৭:১১ রাত
রাউজানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রী : চার বিক্রেতাকে অর্থদণ্ড

চট্টগ্রামের রাউজানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় চার ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের ফকিরহাট বাজারে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

এ সময় অতিরিক্ত দামে পিঁয়াজ বিক্রি করায় ব্যবসায়ী নেপালকে ২ হাজার টাকা, সজল দাশকে ৫ হাজার টাকা, স্বপন চৌধুরীকে ১০ হাজার টাকা বাপ্পা দে’ কে ৫ হাজার টাকা জরিমান করা হয়।

এ অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

Feb2
Feb2