চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন জাকের হোসাইন
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম রেঞ্জ পুলিশের দ্বিতীয় এবং চট্টগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ।
বৃহস্পতিবার (১২ আগস্ট) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে শ্রেষ্ট ওসির এ সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
এদিকে, একইদিন জাকের হোসাইন মাহমুদকে চট্টগ্রাম রেঞ্জের দ্বিতীয় সেরা ওসি হিসেবে সম্মাননা ও পুরস্কৃত করেছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আনোয়ার হোসেন।
জানা যায়, মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদকে চট্টগ্রাম রেঞ্জের দ্বিতীয় এবং চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন