হালদা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান;৩টি ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস
বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষিত দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীব-বৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে তিনটি ইঞ্জিন চালিত বালুবাহী নৌকা ধ্বংস করা হয়। ১৯ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত তিনঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত।
অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, আইডিএফ’র কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমুখ।অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, ‘হালদার জীব-বৈচিত্র্য রক্ষায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তিনঘন্টাব্যাপী অভিযানে ৩টি অবৈধ ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করা হয়েছে। হালদার জীববৈচিত্র্য তথা মা মাছ, ডলফিন রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।



আপনার মতামত লিখুন