রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১, ২:১৯ দুপুর
রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চার জন করোনার উপসর্গ নিয়ে এবং এক জন করোনা পরবর্তী অসুস্থতায় মারা গেছেন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর দুজন, নওগাঁর এক জন, চাঁপাইনবাবগঞ্জের এক জন ও পাবনার এক জন রয়েছেন।

এদিকে, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালের করোনা বিশেষায়িত ২৪০টি শয্যার বিপরীতে ১১৬ জন রোগী ভর্তি রয়েছে।

এন-কে

Feb2
Feb2