ট্রেন দুর্ঘটনা: নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দিবাগত রাত ৩ টার দিকে কসবা উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নীশিতা ট্রেনের মধ্যে সংঘর্ষে ১৭ জন নিহত হয়। এঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে দুর্ঘটনার কারণে রেল চলাচল বন্ধ হয়ে গেলে, প্রায় সাড়ে সাত ঘণ্টা পর সকাল ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল শুরু হয়।
এ ঘটনায় রেলওয়ে ও জেলা প্রশাসনের উদ্যোগে ঘটনা তদন্তে ৩টি কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন