রাউজান হলদিয়া উত্তর সর্তা লস্কর উজির বাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (স:) অনুষ্ঠিত
রাউজান হলদিয়া উত্তর সর্তা লস্কর উজির বাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (স:) ১৫ নভেম্বর শুক্রবার বাদে মাগরিব হতে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গর্জনিয়া রহমানিয়া ফাজিল( ডিগ্রী)মাদ্রাসার আরবী প্রভাষক ও উত্তরসর্তা লস্কর উজির বাড়ী জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন কাদেরী।
প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ ফটিকছড়ি (উত্তর) উপজেলার সভাপতি হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ শহিদুল আলম শাহ্ আল-হাদী।

বিশেষ বক্তা হিসাবে উপস্হিত ছিলেন লস্কর উজির বাড়ী আকবর আলী গোমেস্তা জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দীন কাদেরী, খিরাম উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা হযরত আহমদ হোসেন রেজভী।
উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, প্রাবন্ধিক, দৈনিক ভোরের দর্পনের চট্টগ্রাম বিভাগীয় প্রধান সাংবাদিক নুর মোহাম্মদ রানা,হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও উত্তর সর্তা দরগাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ নিজামউদ্দিন, মোহাম্মদ জামাল পাশা সওদাগর, মোহাম্মদ জসীম, মোহাম্মদ সরোয়ার, মোহাম্মদ বেদার, মোহাম্মাদ হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন