বড় দারোগারহাট বাজারে মোবাইল কোর্টের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৯ মার্চ, ২০২২, ৬:০২ সন্ধ্যা
বড় দারোগারহাট বাজারে মোবাইল কোর্টের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা ও বাজার মনিটরিং এর উদ্দেশ্যে সীতাকুণ্ড উপজেলার বড় দারোগারহাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উক্ত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন। এসময় ৪টি মামলায় ৪ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর অধীনে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে ভূইয়া স্টোরকে ৫ হাজার, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির জন্য দুলাল মিষ্টি ভান্ডারকে ১০ হাজার ও ভূবন মিষ্টি কারখানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পাটজাত বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় আশোতোষ পাল চালের গুদামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ সামছুন্নাহার স্বর্ণা, স্যানিটারি ইন্সপেক্টর ফাতেমা আক্তার,বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সাইদুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনী নেতৃবৃন্দ।

Feb2
Feb2