খুঁজুন
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই এমপি বুবলী আ’লীগ থেকে বহিষ্কার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯, ৮:০৭ অপরাহ্ণ
সেই এমপি বুবলী আ’লীগ থেকে বহিষ্কার

নরসিংদীর সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলী বিএ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে দলের সুনাম ক্ষুণ্ণ করায় তাকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

এছাড়া জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পদ থেকেও তাকে অপসারণ করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়ায় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বাগানবাড়িতে অনুষ্ঠিত দলীয় বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম হীরুর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দীলিপ, নরসিংদী-৩ আসনের এমপি জহিরুল হক ভূইয়া মোহন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল ও মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক প্রমুখ।

মোহাম্মদ নজরুল ইসলাম হীরু (বীরপ্রতীক) বলেন, তামান্না নুসরাত বুবলী বিএ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে দেশ ও বিদেশে সংবাদের শিরোনাম হয়েছেন। এতে বাংলাদেশের ও আওয়ামী লীগের সুনাম চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। সেজন্য তার বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্র থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর সংসদ সদস্যের বিষয়ে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিবেন।

এ ব্যাপারে নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) তামান্না নুসরাত বুবলী বলেন, আমি জেলা আওয়ামী লীগ থেকে কোনো চিঠি পাইনি। নিয়ম অনুযায়ী প্রথমে আমাকে সাংগঠনিকভাবে শোকজ করা হবে। আমি তার জবাব দেব। তার ভিত্তিতে কেন্দ্র সিদ্ধান্ত নিবে। তারা কিভাবে একক সিদ্ধান্ত নিয়েছে তা আমার বোধগম্য নয়। তারা পক্ষপাতিত্ব করে আমাকে বাদ দিতে পারে না।

প্রসঙ্গত, এমপি বুবলী ২০১১ সালে সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদী পৌরসভার তৎকালীন মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের স্ত্রী।

একাদশ সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা অনুযায়ী, বুবলী এইচএসসি পাস। তবে নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে নিতে তিনি বাউবির বিএ কোর্সে ভর্তি হন। বুবলী ঢাকায় থাকলেও তার হয়ে নরসিংদীতে অন্যদের বিএ পরীক্ষা দেয়ার বিষয়টি উঠে আসে গণমাধ্যমের খবরে। এই ঘটনায় বুবলীকে সব পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল করে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ।

Feb2

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিয়েছিল মেক্সিকো। আর দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা রইল অব্যাহত। সং হিউয়েন মিনের দক্ষিণ কোরিয়াকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নক আউট পর্বে জায়গা করে নিল বিশ্বকাপের সহ-আয়োজকরা।

জাপোপানে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে মেক্সিকোর খেলাতে ছিল না তেমন গতি। অন্যদিকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন সং হিউয়েন মিনরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে খেলা গতি বাড়িয়ে দেয় স্বাগতিকরা। কিন্তু প্রথমার্ধের ৪৫ মিনিট পর্যন্ত সুবিধা করতে পারেনি কোনো দল। গোল শূন্য ব্যবধানেই বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরে গোল আদায় করে নিতে বেশিক্ষণ সময় নেয়নি মেক্সিকো। যদিও গোলটা এসেছে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং গিউয়ের ভুলে।

একটি ক্রস থেকে আসা বল ধরতে গিয়ে সামনের দিকে এগিয়ে আসেন কিম। কিন্তু নিজ দলের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লাগার কারণে বলটি আয়ত্ব করতে পারেননি তিনি। আর সেই সুযোগটাই কাজে লাগান লুইস রিমো। আলতো করে টোকা দিয়ে বল পাঠান জালে। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় মেক্সিকো।

এরপর ম্যাচে আর কোনো গোল হয়নি। ফলে লিড ধরে রেখে ১-০ ব্যবধানেই জয় তুলে নেয় স্বাগতিক মেক্সিকো।

এ জয়ের মাধ্যমে দুই ম্যাচে দুই জয় নিয়ে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করেছে মেক্সিকো। তাতেই গ্রুপে তাদের অবস্থান সবার ওপরে। এদিকে সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান দক্ষিণ কোরিয়ার। এছাড়া একটি করে পয়েন্ট সংগ্রহ করে যথাক্রমে তিন ও চার নম্বরে অবস্থান করছে চেচিয়া ও দক্ষিণ আফ্রিকা।

এমপিকে গুলির পরিকল্পনার অডিও ফাঁস, সাতকানিয়া-লোহাগাড়ায় চাঞ্চল্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ
এমপিকে গুলির পরিকল্পনার অডিও ফাঁস, সাতকানিয়া-লোহাগাড়ায় চাঞ্চল্য

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে পায়ে গুলি করার পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে—এমন একটি কথিত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাতকানিয়া ও লোহাগাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অডিওটি ঘিরে রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।

ফাঁস হওয়া ওই অডিওতে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে দাবি করা হচ্ছে। অডিওতে একজন নির্বাচিত সংসদ সদস্যকে কেন্দ্র করে সহিংস পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কথোপকথনে অংশ নেওয়া দুই ব্যক্তির মধ্যে একজনের কণ্ঠ আরমান উদ্দিনের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংরক্ষিত অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করবো কেন এসেছে। লোহাগাড়ার এমপি আরমান সাহেব, এখানে আরমান সাহেবের কথাই চলবে। জবাবে আরমান উদ্দিন বলে পরিচিত ব্যক্তিকে বলতে শোনা যায়, এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরেও লোকজনের জ্বালায় আসে।

কথোপকথনের একপর্যায়ে অপর ব্যক্তি বলেন, বাদশা খালেদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থাকবো। এর জবাবে আরমান উদ্দিন বলে পরিচিত ব্যক্তি বলেন, এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে।

অডিওতে একজন সংসদ সদস্যকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার ইঙ্গিত এবং সেখানে তার ব্যক্তিগত সহকারীর কথিত সম্পৃক্ততার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ও কৌতূহল দেখা দিয়েছে।

স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, অডিওতে শোনা অপর ব্যক্তি লোহাগাড়া এলাকায় বালু উত্তোলন ও পাহাড় কাটার সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী একটি মহলের ঘনিষ্ঠজন হতে পারেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

অডিওর বিষয়ে বক্তব্য জানতে চাইলে আরমান উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘চৌধুরী সাহেবকে কেন গুলি করতে যাব? আগে আমাকে অডিওটি দেন, তারপর আমি বিষয়টি বলব।’ পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘ফাঁস হওয়া অডিওর বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অডিওর সত্যতা, উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

৫ গোল ও ১ লাল কার্ডের ম্যাচে বসনিয়াকে হারাল সুইজারল্যান্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ণ
৫ গোল ও ১ লাল কার্ডের ম্যাচে বসনিয়াকে হারাল সুইজারল্যান্ড

৭৩ মিনিট পর্যন্ত গোলশূন্য সমতায় ছিল সুইজারল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচ। এরপরই শুরু হয় উত্তেজনাপূর্ণ লড়াই, যেখানে ১০ জনের বসনিয়াকে চেপে ধরেছিল সুইসরা। বিরতির পর বদলি নামা ইয়োহান মানজামবির তিন মিনিটেই গোলের খাতা খোলেন। তার জোড়া গোলে বসনিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সুইজারল্যান্ড।

এর আগে দুই দলের শুরুটা ছিল ম্যাড়ম্যাড়ে। উভয়েই প্রথমার্ধে কেবল একটি করে শট লক্ষ্যে রাখতে পারে। যা থামিয়েছেন গোলরক্ষকরা। তবে সেই তুলনায় বিরতির আগে ফাউল হয়েছে অনেক। শেষ পর্যন্ত প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। ম্যাচে সুইজারল্যান্ডের পক্ষে মানজামবির জোড়া গোল ছাড়া একবার করে স্কোরশিটে নাম তোলেন রুবেন ভার্গাস ও গ্রানিত জাকা। বিপরীতে, বসনিয়া এরমিন মাহমিচের গোলে ব্যবধান কমায়।

৭১ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন সুইস মিডফিল্ডার জোহান মানজাম্বি। মিনিট তিনেক পর দুর্দান্ত এক ভলিতে তিনি ম্যাচের ডেডলক ভেঙে বিশ্বকাপের প্রথম গোলটি করেন। ৮৪তম মিনিটে সুইসদের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন ভার্গাস। এর মিনিট চারেক আগে বিপজ্জনক ট্যাকলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বসনিয়ার তারিক মুহারেমোভিচ। ফলে দলটি ১০ জনের দলে পরিণত হয়।

মানজাম্বি ৯০তম মিনিটে ভার্গাসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন। আর অতিরিক্ত সময়ে ম্যাচের একেবারে শেষ কিকে পেনাল্টি থেকে গোল দিয়ে ব্যবধান আরও বাড়ান সুইজারল্যান্ড অধিনায়ক গ্রানিত জাকা। তার আগে বসনিয়ার পক্ষে এক গোল শোধ দিয়েছেন এরমিন মাহমিচ।

বসনিয়া ম্যাচ হারলেও বিশ্বকাপে নিজেদের মাত্র দ্বিতীয় আসর খেলতে এসে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখনও টিকিয়ে রেখেছে। শক্তিশালী সুইজারল্যান্ডের বিপক্ষে তারা দ্বিতীয়ার্ধের অনেকটা সময় পর্যন্ত লড়েছে প্রায় সমানে সমান। চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বসনিয়া।