সীতাকুণ্ড উপজেলা আ.লীগ সভাপতি বাকের ভুঁইয়া’র ঈদ উপহার বিতরণ
সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাঁকের ভূঁইয়ার ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের দুইশত অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরন করা হয়েছে।
শনিবার সকালে টেরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের হাতে উপহার তুলে দেন দাতা আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাঈদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, সহ-সভাপতি আবুল কালাম ভুঁইয়া, ইউপি সদস্য ইমাম হোসেন রাসেল, দিদারুল ইসলাম, রফিউজ্জামান রফিক, মমিন উদ্দিন, দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মজিদ মাস্টার, মুক্তিযোদ্ধা মোঃ আবছার, ৮নং ওয়ার্ড আ. লীগের সভাপতি আনোয়ার সওদাগর, সাধারণ সম্পাদক রবিউল হোসেন,৭নং ওয়ার্ড সভাপতি আবদুল লতিফ ভুইঁয়া, সাধারণ সম্পাদক টিটু দেসহ ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন