খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের মানুষের মানবতা সর্বমহলে প্রশংসিত হয়েছে: সুজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ৭:৪৪ অপরাহ্ণ
চট্টগ্রামের মানুষের মানবতা সর্বমহলে প্রশংসিত হয়েছে: সুজন

সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ পরবর্তী চট্টগ্রামের মানুষের মানবতা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

আজ বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে নগরীর পার্কভিউ হাসপাতালে অগ্নিকান্ডে আহতদের চিকিৎসার খবরাখবর নিতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন তিনি।

এসময় সুজন বলেন, বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণকে কেন্দ্র করে যেভাবে জাতীয় ঐক্য গড়ে উঠেছে তা সত্যিই অনুকরণীয়। মানুষ মানুষের জন্য এ উক্তিকে স্বার্থক করে যেভাবে দল মত নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েছে সেটাই বাঙালি জাতীয়তাবাদ শক্তি। আর এ জাতীয়তাবাদ শক্তিকে হৃদয়ে ধারণ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার দামাল ছেলেরা।

বিষ্ফোরণের সময় হাজীদের কাজে মক্কা শরীফ অবস্থান করলেও সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে হাসপাতালে ছুটে আসতে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সুজন।

তিনি বলেন, এ যেন দ্বিতীয় মুক্তিযুদ্ধ। যেভাবে রক্ত, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, খাবার, পানিসহ অন্যান্য উপকরণ নিয়ে সর্বস্তরের মানুষ হাসপাতালে ঝাঁপিয়ে পড়েছে তা এক কথায় অভাবনীয়। বিশেষ করে চিকিৎসক এবং নার্সরা যেভাবে অনুপ্রাণিত ভূমিকা পালন করেছে সেজন্য সকল চিকিৎসক এবং নার্সদের কৃতজ্ঞতা জানান তিনি। তিনি ফায়ার সার্ভিসের যে সকল সদস্য আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে জীবন দিয়েছেন তাদেরকে জাতীয় বীর ঘোষণা করার জন্য সরকারের প্রতি আবেদন জানান।

এছাড়া যারা নিহত হয়েছেন তাদের পরিবার যাতে দীর্ঘমেয়াদী সহযোগিতা পেতে পারে সেজন্য সরকারী দায়িত্বশীল সংস্থা এবং ডিপো কর্তৃপক্ষকে একসাথে সিদ্ধান্ত নিতে হবে বলে মত প্রকাশ করেন তিনি। যাদের অঙ্গহানি হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদেরকেও দীর্ঘমেয়াদী সহায়তার আনার আহবান জানান সুজন।

নিহত এবং আহতদের পরিবারের উপযুক্ত সদস্য থাকলে তাদেরকেও চাকুরি সহায়তা প্রদান পূর্বক সম্পূর্ণ বিষয়টি মানবিকভাবে বিবেচনা করার জন্য ডিপো কর্তৃপক্ষের প্রতি আহবান সুজনের।

তিনি আরো বলেন, আগুনে দগ্ধ রোগীদের দীর্ঘমেয়াদী চিকিৎসা সহায়তার প্রয়োজন হয় বিধায় যারা সহযোগিতা করতে ইচ্ছুক তাদের জন্য একটি কেন্দ্রীয় হিসাবে খোলারও অনুরোধ জানান তিনি।

সুজন বলেন, আগুনে দগ্ধ রোগীদেরকে সংক্রমণ থেকে বাঁচিয়ে রাখা একান্ত জরুরি। বেশির ভাগ রোগীর ক্ষেত্রে আগুনে দগ্ধ পরবর্তী অবস্থা অত্যন্ত বিপদজনক হয়ে দেখা দেয়। এতে করে ঐ রোগীর প্রাণহানির আশংকা বহুগুণে বেড়ে যায়। তাই চিকিৎসা কেন্দ্রে অতিরিক্ত ভীড় না করার জন্য সকলের প্রতি সবিনয় অনুরোধ জানান তিনি।

তিনি আরো বলেন, পার্কভিউ হাসপাতাল করোনাকালীন সময়েও চট্টগ্রামে করোনা চিকিৎসায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলো। সীতাকুন্ড ট্রাজেডিতেও হাসপাতাল কর্তৃপক্ষ মানবতার হাত প্রসারিত করেছে সেজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা দেখেও সন্তোষ প্রকাশ করেন খোরশেদ আলম সুজন।

অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, পরিচালক ডা. সালেউদ্দিন এমএইচ চৌধুরী, ডা. আহমেদ রহিম, মহাব্যবস্থাপক (প্রশাসন) তালুকদার জিয়াউর রহমান, নাগরিক উদ্যোগের সদস্য সচিব হাজী মো. হোসেন, মো. শাহজাহান প্রমূখ।

Feb2

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। গত রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। মামলায় ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র‌্যাব-২। তখন পালানোর চেষ্টাকালে ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় পরদিন আদাবর থানায় ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন র‌্যাবের হাবিলদার মশিউর রহমান।

মামলায় অভিযোগ করা হয়, ফয়সাল করিম এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কেনাবেচার হোতা। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন-জখম এবং জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন। অপরাধ সংঘটনের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন।

তদন্ত শেষে ফয়সাল করিমকে অভিযুক্ত করে গত বছরের ২৮ মার্চ আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচার চলাকালে আদালত ১৪ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত ফয়সাল করিম এ মামলায় জামিনে ছিলেন। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এর মধ্যে গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হয়েছেন।

ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে : রেলমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে : রেলমন্ত্রী

২০২৬ সাল থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১২তম দিন টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।

ফরিদপুর-১ সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা লিখিত প্রশ্ন রেখে বলেন, ঢাকা-কমলাপুর থেকে ফরিদপুর-রাজবাড়ী হয়ে মধুখালি, বোয়ালমারী দিয়ে গোপালগঞ্জ পর্যন্ত কোনো রেলগাড়ি পরিচালনা করার পরিকল্পনা আছে কিনা?

জবাবে শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ রেলওয়ের অধীনে এই বছরে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। প্রকল্পের আওতায় ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হবে মর্মে আশা করা যায়। ক্যারেজগুলো সরবরাহ পাওয়া সাপেক্ষে নতুন ট্রেন পরিচালনার বিষয়ে বাংলাদেশ রেলওয়ে রুট নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, ‘বর্তমানে বনলতা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত চলাচল করছে। তাছাড়া আন্তঃনগর চাঁপাইনবাবগঞ্জ শাটল-২-এর মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী এসে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা পর্যন্ত যাতায়াত করার সুবিধা রয়েছে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে ইঞ্জিন, কোচ ও ক্রুর অভাবে ১৯টি মেইল/কমিউটার ও ২১টি লোকাল ট্রেন চলাচল বন্ধ আছে এবং প্রতিদিন ৭/৮টি মালবাহী ট্রেন পুশব্যাক হচ্ছে।