বাংলাদেশ স্কুলে আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস উদযাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯, ১০:০১ সকাল
বাংলাদেশ স্কুলে আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস উদযাপন

ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে:আরব আমিরাতে আবুধাবী’র শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজে আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল অধ্যক্ষ মীর আনিসুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাঃ মোহাম্মদ ইমরান।

বিশেষ অতিথি হিসেবে আবুধাবী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Feb2
Feb2