আনোয়ারায় কানুশাহ (র.)’র খোশরোজ শরীফ অনুষ্ঠিত
আনোয়ারায় অলিকুলের শিরোমনি আধ্যাত্মিক সাধক মহাকবি আল্লামা হযরত শাহ সুফী আলী রজা প্রকাশ কানু শাহ (র.)’র ২৬৩ তম খোশরোজ শরীফ, ওষখাইন শাহ আলী রজা (র.) আলিম মাদ্রাসার সালনা জলসা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট (বুধবার) আরোয়ারা উপজেলার ওষখাইন আলী নগর দরবার শরীফ ও মাদ্রাসার হলরুমে এ উপলক্ষে নানান আয়োজন করা হয়।
খোশরোজ শরীফ উপলক্ষে মামুরখাইন বাজার মোড় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে মাজার প্রাঙ্গণে গিয়ে মাজারে পুষ্পমাল্য, জেয়ারত ও মোনাজাতে অংশ নেওয়া হয়।
পরে মাদ্রাসা হল রুমে কানু শাহ (র.) এর জীবন শীর্ষক আলোচনা সভা, মাদ্রাসার সালনা জলসা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন পীরজাদা শাহ সূফি মুহাম্মদ ইলিয়াছ রজা (ম.জি.আ.)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক ও মাহফিল উদযাপন কমিটির চেয়ারম্যান শাহজাদা মাওলানা আবদুল কাদের চাঁদ মিয়া, শাহজাদা মাওলানা নেছার মিয়া, অত্র মাদ্রাসার অধ্যক্ষ আবুল মনছুর রেজভী, হাসান জিয়াউল ইসলাম,
মো. লোকমান সাওদাগর ও শাহজাদা মিরু, মো. সেলিম, মো. আরিফ, মো. আইয়ুব, মো. আমজাদ, মো. আরফ আলী, মো. জসীম, রেজাউল করিম ও লেদু মিঞা সহ প্রমুখ।
জে-আর



আপনার মতামত লিখুন