খুঁজুন
, ,

সংসদ নির্বাচন কবে জানালেন সিইসি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 8 October, 2022, 2:59 pm
সংসদ নির্বাচন কবে জানালেন সিইসি

আগামী বছরের শেষ প্রান্তিকে বা ২০২৪ সালের শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শনিবার (৮ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকের স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ কথা বলেন। বৈঠকে ডিসি-এসপি ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক উপস্থিত আছেন।

সিইসি বলেন, “ডিসি-এসপিদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সরকার ও স্থানীয় সরকার গঠনের গুরুত্ব অনুধাবন করতে হবে। সংসদ নির্বাচন পাঁচ বছর অন্তর অন্তর হয়ে থাকলেও স্থানীয় সরকার বিষয়ক বিভিন্ন নির্বাচন বছর ধরেই, কোনো না কোনো কারণে, চলমান থাকে।”

তিনি বলেন, “আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর জাতীয় সংসদের দুটি উপ-নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এছাড়া আগামী বছরের শেষ প্রান্তিকে বা ২০২৪ সালের শুরুতেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

হাবিবুল আউয়াল বলেন, “জেলা প্রশাসক এবং পুলিশ সুপাররা জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। পদাধিকারবলে আপনারা জনগণের সান্নিধ্যে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সরকার ও স্থানীয় সরকার গঠনের গুরুত্ব আপনারা নিশ্চয়ই অনুধাবন করে থাকেন।”

তিনি বলেন, “এ সভার উদ্দেশ্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সব নির্বাচন বিষয়ে আপনাদের এবং কমিশনের সমন্বিত দায়িত্ব, ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা। আশা করি, কার্যকর আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সভা সফল ও ফলপ্রসূ হবে।

এন-কে

Feb2

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 1:06 pm
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার মারা গেছেন। সোমবার (২৯ জুন) সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়েস হয়েছিল ৯০ বছর।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 12:56 pm
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিস্তা অববাহিকার অসংখ্য মানুষের জীবন-জীবিকা নদীটির পানি প্রবাহের ওপর সরাসরি নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষাকালে তীব্র নদীভাঙনের ফলে এই অঞ্চলের মানুষকে প্রতিবছর বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।

উত্তরাঞ্চলের মানুষের এই দীর্ঘদিনের হাহাকার ও দুর্ভোগের স্থায়ী অবসান ঘটাতেই সরকার তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

এর আগে, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০টা ৩১ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

শেষ মুর্হূতের গোলে প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 7:59 am
শেষ মুর্হূতের গোলে প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

নকআউট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা ও দক্ষিণ আফ্রিকা ফুটবল দল। গোলশূন্যতে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। এরপর চলছিল যোগ করা মিনিটের খেলা। আর তখনই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা। আর সেই লিড ধরে রেখে ১-০ ব্যবধানে জিতে নেয় তারা।

এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে এবং বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার শেষ ষোলোতে জায়গা করে নিল কানাডা।

ম্যাচের শুরুর দিকে বল দখলে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা। প্রতিপক্ষের রক্ষণে ধারাবাহিকভাবে চাপ প্রয়োগ করতে থাকে তারা। কিন্তু এরপরও মিলছিল না গোলের দেখা।

ম্যাচের ৪৪তম মিনিটে প্রায় গোল পেয়েই গিয়েছিল বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। এসময় ময়জে বোমবিতোর হেড গোললাইন থেকে ফিরিয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকাকে নিশ্চিত গোল থেকে বাঁচান অব্রে মদিবা। ফলে প্রথমার্ধ কোনো গোল না আসায় গোলশূন্য ব্যবধানেই বিরতিতে যায় দুদল।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও দ্বিতীয়ার্ধে উত্তেজনা আরও বাড়ে। ম্যাচের ৬৫তম মিনিটে ফের একবার গোল হজম করতে বসেছিল দক্ষিণ আফ্রিকা। এ যাত্রায় আফ্রিকান দলটিকে বাঁচান গোলরক্ষক উইলিয়ামস। জোনাথন ডেভিডের শট পা দিয়ে রুখে দেন তিনি। এরপরও সুযোগ পেয়েছিল কানাডা। তবে বল ঠেকিয়ে দেন এমবোকাজি।

এক সময় মনে হচ্ছিলো গোলশূন্যতেই শেষ হবে নির্ধারিত ৯০ মিনিটের খেলা। কিন্তু যোগ করা সময়ে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ৯০+১ মিনিটের খেলায় গোল পেয়ে যায় কানাডা। ম্যাচের জয়সূচক একমাত্র গোলটি করেন স্টিভেন ইউস্টাকিও। লিড ধরে রেখে ১-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন কানাডা।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডস ও মরক্কো ম্যাচের জয়ী দলের বিপক্ষে মাঠে নামবে কানাডিয়ানরা।