খুঁজুন
, ,

হাটহাজারীতে অবৈধভাবে কাঠ পাচারের আটক ৩

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 6 November, 2022, 7:55 pm
হাটহাজারীতে অবৈধভাবে কাঠ পাচারের আটক ৩

চট্টগ্রামের হাটহাজারীতে পিকাপ বোঝাই অবৈধভাবে কাঠ পাচারের সময় ২টি পিকাপ গাড়ী বোঝাই চিরাইকৃত গামারী ও আকাশমনী কাঠসহ ৩ ব্যক্তিকে আটক করেছে স্থানীয় বন বিভাগ।

আজ রোববার (৬ নভেম্বর) ভোরে র‌্যাব—৭ হাটহাজারী ক্যাম্প সিপিসি—২ এর সহযোগিতায় উপজেলার বাসস্টেশন জিরো পয়েন্ট এলাকার থেকে ২’শ ৩৯ ঘনফুট কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য ২ লাখ টাকা।

আটককৃতরা হলো : মো. নাজিম উদ্দীন(৩৭), মো. শাকিল (২১), মো. নাঈম উদ্দীন(১৯) এরা এরা সকলেই রাউজান উপজেলার বাসিন্দা।

হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব—৭, সিপিসি—২ হাটহাজারী ক্যাম্পের সহযোগিতায় অবৈধভাবে পাচারের সময় গামারী ও আকাশমনী চিরাইকৃত কাঠসহ ২টি পিকাপ (চট্ট: মেট্রো: ন ১১—০১০৪) ও চট্ট: মেট্রো: ন—১১—৭৮৯০) কে আটক করা হয়।

বন সংরক্ষণ আইনে এদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঠ বন বিভাগ উপজেলার ১১ মাইল এলাকায় কাম চেক স্টেশনে হস্তান্তর করা হয়।

এ সময় বন বিভাগের অফিস সহকারী আশুতোষ দাশ, এফজি মিলন কান্তি মন্ডলসহ র‌্যাব—৭ সদস্যরা সহযোগিতা করেন।

২৪ ঘণ্টা / জেআর

Feb2

৬ গোলের ম্যাচে রোমাঞ্চকর ড্র অস্ট্রিয়া-আলজেরিয়ার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 10:42 am
৬ গোলের ম্যাচে রোমাঞ্চকর ড্র অস্ট্রিয়া-আলজেরিয়ার

আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচের অতিরিক্ত সময়ে যা হলো তা হয়তো কোনো চিত্রনাট্যকেও হার মানাবে। নির্ধারিত সময়ে ২-২ গোলের সমতায় থাকা ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে এগিয়ে গিয়েছিল আলজেরিয়া। এই গোল স্বপ্ন দেখাচ্ছিল ইরানকেও। কিন্তু ৩ মিনিটের ব্যবধানে ইরানের সেই স্বপ্ন ভেঙে দিল অস্ট্রিয়া। ৯৬ মিনিটে গোল করে আবারও সমতায় ফেরে অস্ট্রিয়া। শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

ফলে সমান ৪ পয়েন্ট করে নিয়ে নকআউটের টিকিট পেয়েছে দুই দলই। অন্যদিকে সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর তালিকায় নবম স্থানে থেকে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে ইরান।

শনিবার গ্রুপপর্বের শেষ ম্যাচে মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ইরান। এতে গ্রুপে তৃতীয় হলেও শেষ বত্রিশের ওঠার আশা টিকে ছিল তাদের। কিন্তু সেই আশায় প্রথম ধাক্কা আসে উজবেকিস্তানের বিপক্ষে ডিআর কঙ্গোর জয়ে। এরপর ইরানের ভাগ্য নির্ভর করছিল ‘জে’ গ্রুপের আলজেরিয়া ও অস্ট্রিয়া ম্যাচের ওপর। এই ম্যাচে যেকোনো একটি দল জিতলেই ইরানের নকআউট নিশ্চিত হতো। কিন্তু শেষ মুহূর্তের রোমাঞ্চ আর উত্তেজনায় ম্যাচটি সমতায় শেষ হয়।

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 10:31 am
জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে নেমেছিল আর্জেন্টিনা। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে তৃপ্তি নিয়েই মাঠ ছাড়ল কোচ লিওনেল স্কালোনির দল। নয়টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেও দলটি জানিয়ে দিল, বেঞ্চের শক্তিতেও তারা কম যায় না।

শুরু থেকেই আক্রমণে ছিল আর্জেন্টিনা। ১৭ মিনিটে বক্সের বাইরে ফাউলের শিকার হন জিওভানি লো সেলসো। সেখান থেকেই দুর্দান্ত বাঁকানো ফ্রি কিকে প্রথম গোলটি নিজেই করেন তিনি। বিশ্বকাপ অভিষেকে গোল পেয়ে স্মরণীয় করেন নিজের প্রথম ম্যাচ। উল্লেখ্য, ৫ মিনিটেই একটি গোল করেছিলেন লো সেলসো, তবে অফসাইডে বাতিল হয়ে যায় সেটি।

৩১ মিনিটে বক্সে ফাউলের শিকার হন মার্কোস সেনেসি। ভিএআর যাচাইয়ের পর রেফারি পেনাল্টি দেন। স্পটকিক থেকে গোল করেন লাউতারো মার্তিনেজ। এটি ছিল তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম গোল। এক বিশ্বকাপ খেলেও গোলের মুখ দেখেননি লাউতারো, এবার সেই অপেক্ষার অবসান হলো। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে জর্ডান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। মুসা আল তামারি ডান উইং থেকে নিচু ক্রসে পা ছুঁইয়ে গোল করেন। এটি ছিল এই বিশ্বকাপে জর্ডানের প্রথম গোল। আলজেরিয়া বা অস্ট্রিয়া কেউই আর্জেন্টিনার জালে বল জড়াতে পারেনি, সেই কাজটি করল জর্ডান।

৬০ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। লো সেলসোর জায়গায় আসেন তিনি। সঙ্গে মাঠে নামলেন থিয়াগো আলমাদা ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারও। তুলে নেওয়া হয় লাউতারো ও নিকো পাজকে।

মাঠে নেমেই ম্যাচে ছাপ রাখেন মেসি। প্রায় ৩০ গজ দূর থেকে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। সেখান থেকে দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন তিনি। স্কোর হয় ৩-১। আর এই গোলেই টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল করে ব্রাজিলের কিংবদন্তি জাইরজিনিওর ৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন মেসি।

শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে গ্রুপ জে-তে শীর্ষ দল হিসেবে নকআউটে উঠল আর্জেন্টিনা। পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে কেপ ভার্দে।

উজবেকিস্তানকে উড়িয়ে ইতিহাসে প্রথমবার নকআউটে ডিআর কঙ্গো

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 9:08 am
উজবেকিস্তানকে উড়িয়ে ইতিহাসে প্রথমবার নকআউটে ডিআর কঙ্গো

৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গো এবার এক অবিশ্বাস্য ইতিহাস লিখল। উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে দলটি। কেপ ভার্দের পর তারাই এই আসরের দ্বিতীয় বড় চমক হিসেবে রাউন্ড অব ৩২-এ জায়গা পেল।

শুরুটা অবশ্য ভালো ছিল না কঙ্গোর জন্য। মাত্র দশ মিনিটেই উজবেকিস্তানের তারকা ফরোয়ার্ড এলদোর শোমুরোদভ কঙ্গোর গোলরক্ষকের মাথার উপর দিয়ে দুর্দান্ত লব শটে এগিয়ে দেন তার দলকে। সেই মুহূর্তে মনে হচ্ছিল কঙ্গোর স্বপ্ন হয়তো শেষ হয়ে যাচ্ছে।

কিন্তু দ্বিতীয়ার্ধে সেবাস্তিয়ান দেসাব্রের দল যেন আলাদা রূপ নিয়ে মাঠে নামল। শারীরিক লড়াইয়ে পুরোপুরি দাপট দেখাল কঙ্গো।

৬৮ মিনিটে পেনাল্টি পায় কঙ্গো। ইউয়ান উইসা বক্সে ঢুকতেই উজবেক ডিফেন্ডার আবদুকোদির খুসানভ ফাউল করেন তাকে। রেফারি পেনাল্টি দেন। উইসা নিজেই শান্তভাবে স্পটকিক নেন এবং গোলরক্ষক আবদুভোহিদ নেমাতভকে ভুল দিকে পাঠিয়ে সমতা ফেরান।

দশ মিনিট পরেই এগিয়ে যায় কঙ্গো। মেশাক এলিয়ার জোরালো শট ডিফ্লেকশন খায়। সেই সুযোগে ফিস্তন মায়েলে চটপট ফ্লিক করে বল পাঠান গোলরক্ষকের পাশ দিয়ে নিকট পোস্টে। ২-১ এগিয়ে যায় কঙ্গো।

স্টপেজ টাইমে সমতার জন্য মরিয়া হয়ে সামনে ছুটছিল উজবেকিস্তান। সেই সুযোগে কাউন্টার অ্যাটাকে উইসা বক্সের কিনারায় বল পেয়ে সুন্দর কার্লিং শটে বল পাঠান নিচের কোণে। ৩-১ হয়ে যায় স্কোর, কঙ্গোর বেঞ্চ ফেটে পড়ে উৎসবে।

গ্রুপের প্রথম ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-১ গোলে ড্র করিয়েছিল কঙ্গো। সেই সাফল্যের পর এবার নকআউটে উঠে রীতিমতো ইতিহাস গড়ল তারা।