চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের নেতৃত্বে ফের মোসলেম-মফিজ
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ফের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোসলেম উদ্দিন আহমেদ ও মফিজুর রহমান।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের সংলগ্ন জিমনেশিয়াম মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান বক্তা ছিলেন মাহবুবউল আলম হানিফ।
২০০৫ সালের ২৩ জুলাই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুকে সভাপতি ও মোছলেম উদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক করা হয়।
২০১২ সালে আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুর পরের বছর কেন্দ্র থেকে সমঝোতার ভিত্তিতে মোসলেম উদ্দিন আহমদকে সভাপতি ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়।


আপনার মতামত লিখুন