সাতকানিয়ায় ইটভাটা গুড়িয়ে দিল জেলা প্রশাসন
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৫:০২ সন্ধ্যা
চট্টগ্রামের সাতকানিয়ায় লাইসেন্স ব্যাতিত সনাতনী পদ্ধতিতে ইট পুড়ানোর অপরাধে এক ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। আজ(২৬ ডিসেম্বর)সোমবার দুপুরে উপজেলার ছদাহা ইউনিয়নে মিঠার দোকান এলাকায় উক্ত অভিযান পরিচালিত হয়।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসনসুত্রে জানাযায়, উপজেলার ছদাহা ইউনিয়নে মিঠার দোকান এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসকের ইট পুড়ানো লাইসেন্স ব্যাতিত অবৈধভাবে সনাতন পদ্ধতিতে চিমনি দ্বারা ইট পুড়ানো কার্যক্রম পরিচালনা করার অপরাধে এমটিএম নামে একটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে।
উক্ত অভিযান পরিচালনায় সার্বিক দায়িত্বে ছিলেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক নুর হাসান সজীব।
এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার এসআই সামছুদৌহা, সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন কার্ণায়েন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন,জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
২৪ঘণ্টা/জেআর



আপনার মতামত লিখুন