মিরসরাইয়ে ইটভাটা মালিক সমিতির সা:সম্পাদককে লাখ টাকা জরিমানা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি::চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে রাতের আধারে পাহাড় কাটার দায়ে ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাহের হোসেন চৌধুরী সোহেল পরিচালিত এফবিবিআই ব্রিক ফিল্ডকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার মিরসরাই সদর ৯নং ইউনিয়নের তালবাড়িয়া রেললাইন এলাকায় এ অভিযান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন অভিযানটি পরিচালনা করেন।
জানা গেছে, মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার রেললাইনের উত্তর পাশে অবৈধ ভাবে পাহাড়ের মাটি কেটে জামালের দোকান এলকায় এফবিবিআই ব্রিক ফিল্ডে নেওয়া হচ্ছিল। ইটভাটাটি মিরসরাই ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: মোজাহের হোসেন চৌধুরী হোসেল পরিচালনা করেন বলে জানা যায়। অবৈধ মাটিকাটার অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে হাতেনাতে প্রমান পাওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা করেন ওই ব্রিকফিল্ড কে। সাথে সাথে মাটি নিয়ে যাওয়ার জন্য তৈরিকৃত রাস্তাটিও বন্ধ করেন ।
এব্যাপারে জানতে মোজাহের হোসেন চৌধুরীর ফোন নাম্বারে বার বার ফোন করে তাকে পাওয়া যায়নি। তবে ইটভাটা মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম খোকা জানান, কোন ইটভাটা মালিক যদি আইন অমান্য করে অবৈধভামে মাটি কাটে তার দায়ভার ইটভাটা মালিক সমিতি নিবেনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এফবিবি আই ব্রিক ফিল্ডকে মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন