খুঁজুন
, ,

জনগনের নাগরিক সেবাসমূহ সুনিশ্চিত করতে সেবা সংস্থাগুলোকে সুজনের আহবান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 24 March, 2020, 10:53 pm
জনগনের নাগরিক সেবাসমূহ সুনিশ্চিত করতে সেবা সংস্থাগুলোকে সুজনের আহবান

নগরীর সেবা প্রদানের দায়িত্বে নিয়োজিত সেবা সংস্থাকে জনগনের নাগরিক সেবাসমূহ সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট সেবা সংস্থাসমূহের নিকট উদাত্ত আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

তিনি আজ মঙ্গলবার (২৪ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত আহবান জানান।

এ সময় জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা সুজন বলেন, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সরকার আগামী ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত টানা ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। ছুটিকালীন সময়ে জনগনের নিত্য অপরিহার্য সেবা যেমন বিদ্যুৎ, পানি এবং গ্যাসের নিরবচ্ছিন্ন সেবা থেকে জনগন যাতে বঞ্চিত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহবান জানান তিনি।

তিনি বলেন, হঠাৎ করেই নগরীর উত্তর নালাপাড়া এলাকায় ওয়াসার পানি পাওয়া যাচ্ছে না যার ফলে ঐ এলাকার জনগন দুর্ভোগে রয়েছে। এছাড়া নগরীর গোসাইলডাঙ্গা এলাকায় ওয়াসার ঘোলা পানি সরবরাহ করা হচ্ছে এবং উত্তর পতেঙ্গা এলাকায় ওয়াসার পানি সরবরাহ একেবারেই অপ্রতুল। যার ফলে ঐ সকল এলাকার জনগন ওয়াসার সুপেয় পানি সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে। বারবার ওয়াসা’র এমডি’র নিকট আবেদন করা সত্বেও এসব সমস্যার কোন সুরাহা হচ্ছে না বলে অভিযোগ করে তিনি এসব বিষয়ে ওয়াসার এমডি’র দৃষ্টি আকর্ষন করেন এবং দ্রুততার সাথে এসব সমস্যা সমাধান করে জনগনের প্রাপ্য সেবা সুনিশ্চিত করার আহবান জানান।

এছাড়া গরমের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুতের ভেলকিবাজি শুরু হয়েছে। সরকার জনগনের দোরগোড়ায় বিদ্যুতের সেবা পৌঁছে দেওয়ার জন্য নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে যার ফলে বিভিন্ন অনুন্নত এলাকার গ্রাহকও বিদ্যুতের সুবিধা পেয়ে উপকৃত হচ্ছেন। ঠিক সে মূহুর্তে নগরীতে বিদ্যুতের ভেলকিবাজির জন্য জনজীবনে ভোগান্তি নেমে আসাটা দুঃখজনক।

তিনি বিদ্যুতের ভেলকিবাজি থেকে নগরবাসীকে মুক্ত করার জন্য বিদ্যুতের প্রধান প্রকৌশলীর দৃষ্টি আকর্ষন করেন।

তিনি আরো বলেন, নগরীর বিভিন্ন এলাকায় গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণেও জনজীবনে ভোগান্তি পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে নগরীর ৩৮নং এবং ৩৯নং ওয়ার্ডে গ্যাসের চাপ না থাকার কারণে গৃহস্থালী কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। যেহেতু ঐসব ওয়ার্ডে রপ্তানী প্রক্রিয়াজাতকরণ এলাকা অবস্থিত। স্বাভাবিক ভাবেই ঐ এলাকায় কর্মজীবি নারীর সংখ্যা বেশী তাই ঐ এলাকার গুরুত্ব বিবেচনা করে সার্বক্ষণিক গ্যাস সংযোগ নিশ্চিত করার জন্য কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর এমডি’র হস্তক্ষেপ কামনা করেন।

তিনি নাগরিক উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকল সংগঠককে নাগরিক উদ্যোগের সাথে থেকে সকল কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে নিজ নিজ এলাকায় অবস্থান করে সরকার নির্ধারিত নিয়মকানুন অনুসরণ করার জন্য সকলের নিকট আহবান জানান। নাগরিক উদ্যোগের সকল কর্মী সমর্থকদের বিভিন্ন এলাকায় জনগনের যে কোন সমস্যা কিংবা অসুবিধাসমূহ টুকে রেখে সমাধানের জন্য নাগরিক উদ্যোগের নির্ধারিত পেইজে অথবা মোবাইল নাম্বারে জানানোর অনুরোধ জানান।

তিনি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সম্পাদক এবং কলাকুশলীবৃন্দকে দীর্ঘদিন ধরে নাগরিক উদ্যোগের সংবাদ গুরুত্বসহকারে পরিবেশন করায় কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন। এছাড়া করোনাভাইরাস রোধে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় জনসচেতনতামূলক বিজ্ঞাপণ এবং প্রচারপত্র প্রচার করে জনগনকে সচেতন করতে কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতিও নাগরিক উদ্যোগের একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। দেখা যাচ্ছে যে দেশের কোন দূর্যোগ নেমে আসলে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানুষের পাশে এসে দাড়ায়। জনগনের জান মাল রক্ষায় মানবিকতা দিয়ে তাদের উপর অর্পিত গুরুদায়িত্ব পালন করে। ঠিক তেমনি ভাবে সেনাবাহিনীর সদস্যদের সুযোগ্য সেবায় করোনাভাইরাসকেও মোকাবেলা করার আশাবাদ ব্যক্ত করেন সুজন।

তিনি আবারও নগরবাসীকে যে কোন ধরণের দূর্যোগ কিংবা ভোগান্তিতে নাগরিক উদ্যোগের ফেইসবুক পেইজ Nagorik Uddog Chattogram অথবা ০১৭৭২-৫০০৭০০ এই নাম্বারে জানানোর জন্য সবিনয় অনুরোধ জানান।

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।