ফটিকছড়িতে মেহেদী হাসান বিপ্লবের ত্রাণ বিতরণ
ফটিকছড়ি প্রতিনিধি: জেএইচএম ইন্টারন্যাশনাল গ্রুপের ডিএমডি, শিল্পপতি মোঃ মেহেদী হাসান বিপ্লবের উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়ি ও নাজিরহাট পৌর এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার ভূজপুর, ফটিকছড়ি পৌরসভা, নাজিরহাট পৌরসভার এবিসি, কুম্ভারপাড়া, নাজিরহাট, সুয়াবিল ও উত্তর ফটিকছড়ির বিভিন্ন এলাকায় সাংবাদিক কামাল উদ্দীনের নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা লায়ন একে জাহেদ চৌধুরী, ফটিকছড়ি পৌর কাউন্সিলর নাজিম ছিদ্দিকী, রফিকুল ইসলাম চৌধুরী, সাংবাদিক বিশ্বজিৎ রাহা, সাংবাদিক আবু এখলাস ঝিনুক,সাংবাদিক জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ, সাংবাদিক এম জুনায়েদ, সাংবাদিক আনোয়ার হোসেন ফরিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন