খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এলোমেলো আইপিএলের পয়েন্ট টেবিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩০ পূর্বাহ্ণ
এলোমেলো আইপিএলের পয়েন্ট টেবিল

শুরু হতেই শেষের গল্পে চলে এসেছে চলতি আইপিএল-২০২১। সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত লিগটির দ্বিতীয় পর্ব যত শেষের দিকে গড়াচ্ছে, ততই জমে উঠছে প্লে-অফে জায়গা করে নেয়ার লড়াই। যাতে এলোমেলো হয়ে গেছে পয়েন্ট টেবিল।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ৩৭ নম্বর ম্যাচের পর আপাতত দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসকে টেবিলে নিরাপদ দেখাচ্ছে অনেকটাই। বিপরীতে ইতিমধ্যেই রেস থেকে ছিটকে গেছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে অপর পাঁচটি দল।

এদিন রাতে হায়দরাবাদের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে জয় তুলে নেয়ার পর মুম্বাই ও রাজস্থানকে টপকে পাঁচ নম্বরে উঠে আসে পাঞ্জাব কিংস। রাজস্থান নেমে গেছে সাত নম্বরে। চেন্নাইকে টপকে শীর্ষে উঠে আসে দিল্লি ক্যাপিটালস। কেকেআর রয়েছে চার নম্বরে। মুম্বাই অবস্থান করছে ছয়ে।
আসুন, একনজরে দেখে নেয়া যাক আইপিএল-২০২১-এর আপডেটেড পয়েন্ট টেবিল।

আইপিএল ২০২১-এর পয়েন্ট টেবিল:

১. দিল্লি ক্যাপিটালস: ১০ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো দিল্লি। তাদের নেট রান-রেট +০.৭১১।

২. চেন্নাই সুপার কিংস: ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সিএসকে নেমে যায় দুই নম্বরে। তাদের নেট রান-রেট +১.১৮৫।

৩. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ৯ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে বিরাট কোহলির আরসিবি রয়েছে তিন নম্বরে। তাদের নেট রান-রেট -০.৭২০।

৪. কলকাতা নাইট রাইডার্স: ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে কেকেআর রয়েছে চার নম্বরে। তাদের নেট রান-রেট +০.৩৬৩।

৫. পাঞ্জাব কিংস: ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্জাব উঠে আসে পাঁচ নম্বরে। তাদের নেট রান-রেট -০.২৭১।

৬. মুম্বাই ইন্ডিয়ান্স: ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে মুম্বই রয়েছে ছয় নম্বরে। তাদের নেট রান-রেট -০.৩১০।

৭. রাজস্থান রয়্যালস: ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রাজস্থান নেমে যায় সাত নম্বরে। তাদের নেট রান-রেট -০.৩১৯।

৮. সানরাইজার্স হায়দরাবাদ: ৯ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে হায়দরাবাদের দলটি রয়েছে আট নম্বরে। তাদের নেট রান-রেট -০.৬৩৭।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…